← লাইব্রেরি

১৮৫১

সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উৎস: bn.wikisource · পাবলিক ডোমেইন · প্রকাশ ১৮৫১

সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা।

কলিকাতাস্থ

গবর্ণমেণ্ট সংস্কৃত কালেজের

নিমিত্ত

উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ

শ্রীযুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

কর্তৃক

বাঙ্গালা ভাষায়

প্রণীত

কলিকাতা।

সংস্কৃত যন্ত্রে মুদ্রিত

সংবৎ ১৯০৮

বিজ্ঞাপন।

কলিকাতাস্থ গবর্ণমেণ্ট সংস্কৃত কালেজে, সাহিত্য শাস্ত্র অধ্যয়ন করিতে আরম্ভ করিষার পুর্ব্বে, বিদ্যার্থি গণ মুগ্ধবোধ ব্যাকরণ আদ্যন্ত এবং ধাতুপাঠ, অমর কোষ ও ভটিকাব্যের কিয়দংশ পাঠ করিয়া থাকে। এই সকল গ্রন্থ পাঠ করিতে প্রায় পাঁচ বৎসর অতীত হয়; কিন্তু সংস্কৃত ভাষায় তাদৃশী ব্যুৎপত্তি জন্মে না। এই নিমিত্ত, ছাত্রেরা, যখন সাহিত্য শাস্ত্র অধ্যয়ন করিতে আরম্ভ করে, উত্তম উত্তম কাব্যের প্রকৃতরূপে অর্থ বোধ ও ভাবগ্রহ করিতে পারে না। বাস্তবিক, ব্যাকরণ শাস্ত্রে সম্যক ব্যুৎপন্ন ও অগ্রে সহজ সহজ গ্রন্থ পাঠ করিয়া সংস্কৃত ভাষায় কিঞ্চিৎ প্রবিষ্ট না হইলে, কোন ক্রমেই উৎকৃষ্ট কাব্য নাটকাদি গ্রন্থের অধ্যয়নে অধিকারী হইতে পারে না। কিন্তু মুগ্ধবোধ ব্যাকরণ, ধাতুপাঠ, অমরকোষ ও ভট্টিকাব্যের কিয়দংশ মাত্র পাঠ করিয়া ব্যাকরণ শাস্ত্রে সম্যক্‌ ব্যুৎপন্ন ও সংস্কৃত ভাষায় অধিকারী হওয়া কোন মতেই সম্ভাবিত নহে।

মুগ্ধবোধ ব্যাকরণ অত্যন্ত সংক্ষিপ্ত ও দুরূহ; অল্পবয়স্ক বালকদিগের বুদ্ধিগম্য হইবার ৰিষয় নহে। যাহারা প্রথম অধ্যয়ন করিতে আরম্ভ করে তাহারা গ্রন্থের অর্থ বুঝিতে ও তাৎপর্য্য গ্রহ করিতে কোন ক্রমেই সমর্থ হয় না; অধ্যাপকের মুখে যাহা শুনে তাহাই কণ্ঠস্থ করিয়া রাখে। বিশেষতঃ, বিলক্ষণ রূপে আদ্যন্ত মুগ্ধবোধ পাঠ করিলেও সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে সম্যক্‌ ব্যুৎপত্তি জন্মে না। মুগ্ধবোধ ব্যাকরণে ব্যাকরণের সমুদায় বিষয় লিখিত হয় নাই। অনেক স্থলে এরূপে লিখিত হইয়াছে যে সহজে তাৎপর্য্য গ্রহ হওয়া দুর্ঘট। সেই সেই স্থলে টীকাকারদিগের সাহায্য আবশ্যক। কিন্তু যে সকল মহাশয়েরা মুগ্ধবোধের টীকা লিখিয়াছেন, দুর্ভাগ্য ক্রমে, তাঁহারা ব্যাকরণ শাস্ত্রে সম্যক্‌ ব্যুৎপন্ন ছিলেন না। সুতরাং ব্যাকরণের যথার্থমতগ্রহ বিরহে, অনেক স্থলেই, স্বকপোলকল্পিত ব্যাখ্যা দ্বারা অসম্বদ্ধ অপ্রামাণিক অর্থ প্রতিপন্ন করিয়া গিয়াছেন।

মুগ্ধবোধ ব্যবসায়িরা মুগ্ধবোধ শব্দের দুই প্রকার ব্যুৎপত্তি করিয়া থাকেন। তদনুসারে এই দুই অর্থ নিষ্পন্ন হয়। এক অর্থ এই যে, মুগ্ধবোধ পাঠে ব্যাকরণে বিলক্ষণ ব্যুৎপত্তি জন্মে। দ্বিতীয় এই যে, এই গ্রন্থ পাঠ করিলে মূঢ় জনেরও সম্যক্‌ ব্যাকরণ জ্ঞান জন্মে। কিন্তু এই দুই কথাই অলীক ও অপ্রামাণিক। মুগ্ধবোধব্যবসায়িরা, ব্যাকরণ মাত্র পাঠ করিয়া, ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপন্ন হইতে পারেন না; এবং অত্যন্ত সুবুদ্ধি না হইলে মুগ্ধবোধে বোধাধিকার হয় না। ফলতঃ মুগ্ধবোধের অধ্যয়নে ও অধ্যাপনে যাদৃশ পরিশ্রম ও কষ্ট, কোন ক্রমেই তদনুযায়ি ফল লাভ হয় না।

ধাতুপাঠ ও অমরকোষ, সম্যক্‌ রূপে অর্থ সঙ্কলন পূর্ব্বক, আদ্যন্ত কণ্ঠস্থ করিয়া রাখিতে পারিলে অন্যান্য শাস্ত্রের অধ্যয়ন কালে শব্দার্থ পরিজ্ঞান বিষয়ে কিছু কিছু আনুকুল্য হয় যথার্থ বটে; কিন্তু ঐ দুই গ্রন্থ আদ্যন্ত কণ্ঠস্থ করিতে যেরূপ আয়াস ও পরিশ্রম স্বীকার করিতে হয়, ঐ আনুকুল্যে তদনুরূপ উপকার বোধ হয় না। বরং, ঐ গ্রন্থ দ্বয় কণ্ঠস্থ করিতে যে সময় যায় ও যে পরিশ্রম হয় সেই সময় ও সেই পরিশ্রম, বিবেচনা পূর্ব্বক বিষয় বিশেষে নিয়োজিত হইলে, তদপেক্ষা অনেক অংশে সমধিক ফলোপধায়ক হইতে পারে।

এই সমস্ত পর্য্যালোচনা করিয়া শিক্ষাসমাজের অধ্যক্ষ মহোদয়েরা মুগ্ধবোধ, ধাতুপাঠ, অমরকোষ এই গ্রন্থ ত্রিতয়ের পাঠনা রহিত করিয়া সিদ্ধান্তকৌমুদী অধ্যয়নের আদেশ প্রদান করিয়াছেন। সংস্কৃত ভাষায় যত ব্যাকরণ আছে, সিদ্ধান্তকৌমুদী সর্বোৎকৃষ্ট। সিদ্ধান্তকৌমুদী আদ্যন্ত পাঠ হইলে, ব্যাকরণের অবশ্যজ্ঞেয় কোন কথাই অপরিজ্ঞাত থাকে না।

ব্যাকরণ পাঠ না হইলে সংস্কৃত ভাষায় অধিকার হয় না। কিন্তু সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ভাষায় রচিত। সুতরাং, যাহারা প্রথম ব্যাকরণ পাঠ করিতে আরম্ভ করে তাহারা অধীয়মান গ্রন্থের অর্থ বোধ ও তাৎপর্য্য গ্রহ করিতে পারে না। এই নিমিত্ত, সংস্কৃত ব্যাকরণ পাঠ করিতে এত সময় নষ্ট ও এত কষ্ট হয়। বিশেষতঃ সংস্কৃত কালেজে যাহারা অধ্যয়ন করিতে আরম্ভ করে, তাহারা নিতান্ত শিশু; শিশুগণের পক্ষে সংস্কৃত ভাষা লিখিত সংস্কৃত ব্যাকরণ পাঠ কোন ক্রমেই সহজ ও সুসাধ্য নয়। যাঁহারা ইঙ্গরেজী অধ্যয়ন করেন তাঁহাদের মধ্যেও অনেকেই সংস্কৃত ভাষা শিক্ষা করিতে অত্যন্ত উৎসুক ও অত্যন্ত অভিলাষী হইয়া থাকেন। কিন্তু সংস্কৃত ব্যাকরণ অত্যন্ত দুরূহ ও অত্যন্ত নীরস বলিয়া সাহস করিয়া অধ্যয়নে প্রবৃত্ত হইতে পারেন না। বস্তুতঃ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত ভাষা উভয়ের পরস্পর সাপেক্ষতা থাকাতেই সংস্কৃত ভাষা শিক্ষা এরূপ দুরূহ হইয়া রহিয়াছে।

অতএব, প্রথমেই সংস্কৃত ভাষা লিখিত সংস্কৃত ব্যাকরণ, এবং ব্যাকরণ সমাপ্ত করিয়াই একবারে রঘুবংশ প্রভৃতি উৎকৃষ্ট কাব্য, পড়িতে আরম্ভ করা কোন ক্রমেই শ্রেয়স্কর বোধ না হওয়াতে, শিক্ষাসমাজের সম্মতিক্রমে এই নিয়ম নির্দ্ধারিত হইয়াছে; ছাত্রেরা, প্রথমতঃ, অতি সরল বাঙ্গালা ভাষায় সঙ্কলিত সংস্কৃত ব্যাকরণ, ও অতি সহজ সংস্কৃত গ্রন্থ, পাঠ করিবেক; তৎপরে, সংস্কৃত ভাষায় কিঞ্চিৎ বোধাধিকার জন্মিলে, সিদ্ধান্তকৌমুদী ও রঘুবংশাদি পাঠ করিতে আরম্ভ করিবেক। তদনুসারে সরল বাঙ্গালা ভাষায় ব্যাকরণ সঙ্কলন ও দুই তিন খানি সহজ সংস্কৃত পুস্তক প্রস্তুত করা অত্যাবশ্যক বোধ হওয়াতে, প্রথম পাঠার্থে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা নামে এই পুস্তক প্রস্তুত ও প্রচারিত হইল।

এই গ্রন্থে অল্পবয়স্ক বালকদিগের প্রথম শিক্ষোপযোগি স্থূল স্থূল বিষয় সকল সঙ্কলিত হইয়াছে। ইহা পাঠ করিয়া সংস্কৃত ব্যাকরণে ব্যুৎপত্তি জন্মিবেক না যথার্থ বটে কিন্তু উপদেশসাপেক্ষ হইয়া সহজ সহজ সংস্কৃত গ্রন্থ সকল সহজে অধ্যয়ন করিবার ক্ষমতা জন্মিবেক, সন্দেহ নাই। এবং ইহাই এই পুস্তক প্রস্তুত করিবার মুখ্য তাৎপর্য্য। প্রায় সমুদায় সংস্কৃত গ্রন্থ দেবনাগর অক্ষরে মুদ্রিত; বাস্তবিকও যাবতীয় সংস্কৃত গ্রন্থ দেবনাগর অক্ষরেই মুদ্রিত ও অনুশীলিত হওয়া উচিত। এই নিমিত্ত বালকদিগের দেবনাগর অক্ষর পরিচয় অত্যাবশ্যক বোধ হওয়াতে, এই পুস্তকের শেষে, সহজে উক্ত অক্ষর পরিচয়ের উপায় বিধান করা গিয়াছে। আর হিতোপদেশ, পঞ্চতন্ত্র, রামায়ণ, মহাভারত, বিষ্ণুপুরাণ, ভট্টিকাব্য, ঋতু সংহার, বেণীসংহার এই কয়েক গ্রন্থ হইতে বালকদিগের পাঠোপযোগি অংশ সকল সঙ্কলন করিয়া ঋজুপাঠ নামে তিন খানি পুস্তক প্রস্তুত হইয়াছে। এতদ্ব্যতিরিক্ত মুগ্ধবোধ অথবা লঘুকৌমুদীতে ব্যাকরণের যত বিষয় লিখিত আছে, সেই সমুদায় বাঙ্গালা ভাষায় সঙ্কলন করিয়া অতি ত্বরায় ব্যাকরণকৌমুদী নামে আর এক খানি পুস্তক প্রস্তুত করা যাইবেক।

সংস্কৃত কালেজে প্রথম প্রবিষ্ট ছাত্রেরা প্রথম বৎসরে অগ্রে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা পাঠ করিয়া ঋজুপাঠের প্রথম ভাগ পাঠ করিবেক। দ্বিতীয় বৎসর, ব্যাকরণকৌমুদী ও ঋজুপাঠের দ্বিতীয় ভাগ। এই সকল পাঠ করিয়া, ব্যাকরণে এক প্রকার ব্যুৎপত্তি জন্মিলে, এবং সংস্কৃত ভাষায় কিঞ্চিৎ প্রবেশ হইলে, তৃতীয় ও চতুর্থ বৎসরে সিদ্ধান্তকৌমুদী, ঋজুপাঠের তৃতীয় ভাগ এবং রঘুবংশ ও কুমারসম্ভব পাঠ করিবেক। এইরূপে চারি পাঁচ বৎসরে ব্যাকরণে অসাধারণ ব্যুৎপত্তি ও সংস্কৃত ভাষাতেও বিলক্ষণ বোধাধিকার জন্মিতে পারিবেক।

শ্রীঈশ্বরচন্দ্র শর্ম্মা।

কলিকাতা। সংস্কৃত কালেজ।

সংবৎ ১৯০৮। ১লা অগ্রহায়ণ।

মুগ্ধঃ সুন্দরমূঢ়য়োরিতি বিশ্বপ্রকাশঃ। মুগ্ধঃ সুন্দরো বোধোজ্ঞানং ভবত্যস্মাদিতি, মুগ্ধান্‌ মূঢ়ান্‌ বোধয়তীতি বা মুগ্ধবোধম্‌॥

অব্যয় শব্দ

অব্যয় শব্দ।

কতকগুলি শব্দ এরূপ আছে যে তাহাদের উত্তর বিভক্তি থাকে না। সুতরাং যেমন শব্দ তেমনই থাকে কোন পরিবর্ত্তন হয় না। এই সকল শব্দকে অব্যয় বলে। যথা প্রাতঃ, উচ্চৈঃ, ধিক্। প্র, পরা, অপ, সম্, নি, অব, অনু, নির্, দুর্, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। যদি ক্রিয়ার সহিত যোগ হয় তাহা হইলে প্র অবধি আ পর্য্যন্ত কুড়িটী অব্যয়কে উপসর্গ বলা যায়।

কারক

কারক।

কারক ছয় প্রকার কর্ত্তা, কর্ম্ম,করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ।

কর্ত্তা।

যে করে সে কর্ত্তা; কর্ত্তায় প্রথমা বিভক্তি হয়। যথা, দেবদত্তো গচ্ছতি, দেবদত্ত গমন করিতেছে। বালকো রোদিতি, বালক রোদন করিতেছে। মৃগো ধাবতি, মৃগ দৌড়িতেছে; মৃগৌ ধাবতঃ, দুই মৃগ দৌড়িতেছে; মৃগা ধাবন্তি, অনেক মৃগ দৌড়িতেছে।

কর্ম্ম।

যাহা করা যায়, যাহা দেখা যায়, যাহা খাওয়া যায়, যাহা পান করা যায়, দান করা যায়, স্পর্শ করা যায় ইত্যাদিকে কর্ম্মকারক বলে। কর্ম্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা, পাকং করোতি, পাক করিতেছে। পূজাং করোতি, পুজা করিতেছে। চন্দ্রং পশ্যতি, চন্দ্র দেখিতেছে। মুখং পশ্যতি, মুখ দেখিতেছে। অন্নং ভুঙ্‌ক্তে, অন্ন খাইতেছে। দুগ্ধং পিবতি, দুগ্ধ পান করিতেছে। ধনং দদাতি, ধন দান করিতেছে। গাত্রং স্পৃশতি, গাত্র স্পর্শ করিতেছে। শত্রুং জয়তি, শত্রু জয় করিতেছে। শাস্ত্রম্ অধীতে, শাস্ত্র অধ্যয়ন করিতেছে। পুষ্পং চিনোতি, পুষ্পচয়ন করিতেছে। গুরুং পৃচ্ছতি, গুরুকে জিজ্ঞাসা করিতেছে। গ্রামং গচ্ছতি, গ্রামে যাইতেছে ইত্যাদি।

করণ।

যাহা দ্বারা কর্ম্ম নিষ্পন্ন হয় তাহাকে করণ কারক বলে। করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা হস্তেন গৃহ্ণাতি, হস্ত দ্বারা গ্রহণ করিতেছে। চক্ষুষা পশ্যতি, চক্ষুঃ দ্বারা দেখিতেছে। দন্তেন চর্ব্বয়তি, দন্ত দ্বারা চর্ব্বণ করিতেছে। দণ্ডেন তাড়য়তি, দণ্ড দ্বারা তাড়ন করিতেছে। জলেন অগ্নিং নির্ব্বাপয়তি, জল দ্বারা অগ্নি নির্ব্বাণ করিতেছে।

সম্প্রদান।

যাহাকে দান করা যায় তাহাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। যথা দরিদ্রায় ধনং দীয়তাম্, দরিদ্রকে ধন দাও। দীনেভ্যঃ অন্নং দেহি, দীনজনদিগকে অন্ন দাও। মহ্যং পুস্তকং দেহি, আমাকে পুস্তক দাও।

অপাদান।

যাহা হইতে কোন বস্তু বা ব্যক্তি, চলিত, ভীত ও গৃহীত হয় তাহাকে অপাদানকারক বলে। অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়। যথা, বৃক্ষাৎপত্রং পততি, বৃক্ষ হইতে পত্র পতিত হইতেছে। ব্যাঘ্রাৎ বিভেতি, ব্যাঘ্র হইতে ভীত হইতেছে। সরোবরাৎ জলং গৃহ্ণাতি, সরোবর হইতে জল গ্রহণ করিতেছে।

অধিকরণ।

অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয়। অধিকরণ দুই প্রকার কাল ও আধার। যে সময়ে কোন কর্ম্ম হয় অথবা কোন কর্ম্ম করা যায় তাহাকে কালাধিকরণ কহে। যথা, বর্ষাসু বৃষ্টির্ভবতি, বর্ষাকালে বৃষ্টি হয়। সায়ং কালে সূর্য্যোঽস্তংযাতি, সায়ং কালে সূর্য্য অস্ত যায়। রাত্রৌ চন্দ্র উদেতি, রাত্রিকালে চন্দ্র উদয় হয়। যাহার ভিতরে অথবা উপরে কোন বস্তু বা ব্যক্তি থাকে তাহাকে আধারাধিকরণ কহে। যথা, গৃহে তিষ্ঠতি, গৃহের ভিতর আছে। নদ্যাং স্নাতি, নদীতে স্নান করিতেছে। শয্যায়াং শেতে, শয্যায় শয়ন করিয়া আছে।

সম্বন্ধ।

সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। যথা, মম হস্তঃ, আমার হাত। তব পুত্রঃ, তোমার পুত্র। নদ্যাঃ জলম্, নদীর জল। বৃক্ষস্য শাখা, বৃক্ষের শাখা। কোকিলস্য কলরবঃ, কোকিলের কলরব। প্রভোরাদেশঃ, প্রভুর আদেশ।

সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। যথা হে পিতঃ, হে ভ্রাতরৌ, হে পুত্রাঃ ইত্যাদি।

যে স্থলে কর্ম্ম পদ ক্রিয়া পদ প্রভৃতি না থাকে, কেবল কোন বস্তু বা ব্যক্তি বুঝাইবার নিমিত্ত শব্দ প্রয়োগ করা যায়; সেখানে সেই শব্দের উত্তর প্রথমা বিভক্তি হয়। যথা, বৃক্ষঃ, নদী, পুষ্পম, জলম্, নরঃ, মহিষঃ, রাজা, গৃহম্, পুস্তকম্, অন্নম্ বস্ত্রম্ ইত্যাদি।

ধিক্ প্রতি ইত্যাদি কতকগুলি শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা, পাপিনং ধিক্, পাপিকে ধিক্। কৃপণং ধিক্, কৃপণকে ধিক্। প্রভো মাং প্রতি সদয়োভব, হে প্রভো আমার প্রতি সদয় হও। দীনং প্রতি দয়া উচিতা, দীনের প্রতি দয়া করা উচিত।

ক্রিয়ার বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা, শীঘ্রং গচ্ছতি, শীঘ্র যাইতেছে। সত্বরংধাবতি। সত্বর যাইতেছে। মধুরং হসতি, মধুর হাসিতেছে।

সহ, সার্দ্ধম্, অলম্ ইত্যাদি কতকগুলি শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। যথা, রামোলক্ষ্মণেন সহ বনং জগাম, রাম লক্ষ্মণের সহিত বনে গিয়া ছিলেন। কেনাপি সার্দ্ধং বিরোধো ন কর্তব্যঃ, কাহারও সহিত বিরোধ করা কর্ত্তব্য নহে। বিবাদেন অলম্, বিবাদে প্রয়োজন নাই।

নিমিত্ত অর্থে ও নমঃ শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যথা, জ্ঞানায় অধ্যয়নম্, জ্ঞানের নিমিত্ত অধ্যয়ন। সুখায় ধনোপার্জ্জনম্, সুখের নিমিত্ত ধনোপার্জ্জন। পরোপকারায় সতাং জীবনম্, পরোপকারের নিমিত্ত সাধুদিগের জীবন। গুরবে নমঃ, গুরুকে প্রণাম। পিত্রে নমঃ, পিতাকে প্রণাম।

হেতু ও অপেক্ষা অর্থ বুঝিতে পঞ্চমী বিভক্তি হয়। যথা, হর্ষাৎ নৃত্যতি, হর্ষ হেতু নৃত্য করিতেছে। দুঃখাৎ রোদিতি, দুঃখ হেতু রোদন করিতেছে। ধনাৎ বিদ্যা গরীয়সী, ধন অপেক্ষা বিদ্যার গৌরব অধিক।

অন্য, পৃথক্ ইত্যাদি কতকগুলি শব্দের যোগে পঞ্চমী হয়। যথা, মিত্রাদন্যঃ কঃ পরিত্রাতুং সমর্থ, মিত্র ভিন্ন অন্য কে পরিত্রাণ করিতে পারে। ইদম্ অস্মাৎ পৃথক, ইহা হইতে ইহা পৃথক্‌।

বিনা শব্দের যোগে দ্বিতীয়া, তৃতীয়া ও পঞ্চমী হয়। যথা, বিদ্যাং বিনা বৃথা জীবনম, বিদ্যা বিনা বৃথা জীবন। যত্নেন বিনা কিমপি ন সিদ্ধ্যতি, বিনা যত্নে কিছুই সিদ্ধ হয় না। পাপাৎ বিনা দুঃখং ন ভবতি, পাপ না করিলে দুঃখ হয় না।

ঋতে শব্দের যোগে দ্বিতীয়া ও পঞ্চমী হয়। যথা, শ্রমম্ ঋতে বিদ্যা ন ভবতি, শ্রম না করিলে বিদ্যা হয় না। ধর্ম্মাৎ ঋতে সুখং ন ভবতি, ধর্ম্ম ব্যতিরেকে সুখ হয় না।

সম, তুল্য, সমান, সদৃশ ইত্যাদি শব্দের যোগে তৃতীয়া ও ষষ্ঠী হয়। যথা, বিদ্যয়া সমং ধনং নাস্তি, বিদ্যার সমান ধন নাই। বিনয়স্য তুল্যো গুণো নাস্তি, বিনয়ের তুল্য গুণ নাই।

কৃদন্ত

কৃদন্ত।

ধাতুর উত্তর কতকগুলি প্রত্যয় হয়। সেই সকল প্রত্যয়কে কৃৎ বলে। কৃৎ প্রত্যয় নানা; তন্মধ্যে তুম্‌, ত্বা, য, এই তিনের বিষয় লিখিত হইতেছে।

নিমিত্ত অর্থ বুঝিতে ধাতুর উত্তর তুম্‌ প্রত্যয় হয়। যথা, দাধাতু—তুম, দাতুম্‌; দিবার নিমিত্ত। স্থাধাতু—তুম্‌, স্থাতুম্‌; থাকিবার নিমিত্ত। পা ধাতু—তুম্‌, পাতুম্‌; পান করিবার নিমিত্ত। হনধাতু—তুম্‌, হন্তুম; বধ করিবার নিমিত্ত। গম ধাতু—তুম্‌, গন্তুম্‌; যাইবার নিমিত্ত। গ্রহধাতু—তুম্‌, গ্রহীতুম্‌; গ্রহণ করিবার নিমিত্ত। কৃধাতু—তুম্‌, কর্ত্তুম্‌; করিবার নিমিত্ত। বচধাতু—তুম্‌, বক্তুম্‌; বলিবার নিমিত্ত। জিধাতু—তুম্‌, জেতুম্‌; জয় করিবার নিমিত্ত। দৃশধাতু—তুম্‌,দ্রষ্টুম্‌; দেখিবার নিমিত্ত। জ্ঞাধাতু—তুম্‌, জ্ঞাতুম্‌; জানিবার নিমিত্ত। চিন্তিধাতু-তুম্‌, চিন্তয়িতুম্‌; চিন্তা করিবার নিমিত্ত। ভুজধাতু—তুম্‌, ভোক্তুম্‌; খাইবার নিমিত্ত ইত্যাদি। অনন্তর অর্থে ধাতুর উত্তর ত্বা প্রত্যয় হয়। যথা, কৃধাতু—ত্বা, কৃত্বা; করিয়া, করণান্তর। জিধাতু—ত্বা, জিত্বা; জয় করিয়া, জয়ানন্তর। গমধাতু—ত্বা, গত্বা; যাইয়া, গমনান্তর। ভুজ ধাতু—ত্বা, ভুক্ত্বা; খাইয়া, ভোজনানন্তর। দৃশ ধাতু—ত্বা, দৃষ্ট্বা; দেখিয়া, দর্শনানন্তর। দাধাতু—ত্বা, দত্ত্বা; দিয়া, দানানন্তর। পাধাতু—ত্বা, পীত্বা; পান করিয়া, পানানন্তর। চিন্তিধাতু—ত্বা, চিন্তয়িত্বা; চিন্তা করিয়া, চিন্তানন্তর। বচধাতু—ত্বা,উক্ত্বা; বলিয়া, কথানানন্তর। গ্রহধাতু—ত্বা, গৃহীত্বা, লইয়া, গ্রহণানন্তর ইত্যাদি।

যদি ধাতুর পূর্ব্বে উপসর্গ থাকে তাহা হইলে তাহার উত্তর অনন্তর অর্থে য প্রত্যয় হয়। যথা, আ-দাধাতু—য, আদায়; গ্রহণ করিয়া গ্রহণানন্তর। আ—গমধাতু—য, আগম্য, আগত্য; আসিয়া আগমনানন্তর। আ—হনধাতু—য, আহত্য; আঘাত করিয়া, আঘাতানন্তর। বি—জিধাতু—য, বিজিত্য; জয় করিয়া, জয়ানন্তর। সং—স্মৃধাতু—য সংস্মৃত্য; স্মরণ করিয়া, স্মরণানন্তর। প্র—নমধাতু য, প্রণম্য, প্রণত্য; প্রণাম করিয়া প্রণামানন্তর। আ-কৃষধাতু—য, আকৃষ্য; আকর্ষণ করিয়া, আকর্ষণানন্তর।

তিঙন্ত প্রকরণ

তিঙন্ত প্রকরণ।

ভূ, স্থা, গম, দৃশ, প্রভৃতিকে ধাতু বলে। এক এক ধাতুতে এক এক ক্রিয়া বুঝায়। ধাতুর উত্তর নানা বিভক্তি হয়। ঐ সকল বিভক্তির নাম তিঙ্। এই নিমিত্ত ক্রিয়াবাচক পদকে তিঙন্ত বলে।

ক্রিয়া তিন কালে হয়; বর্ত্তমান, অতীত, ভবিষ্যৎ। যাহা উপস্থিত আছে তাহাকে বর্ত্তমান কাল বলে। যথা; পশ্যতি, দেখিতেছে; পশ্যামি, দেখিতেছি; করোতি, করিতেছে; করোমি, করিতেছি। যাহা গত হইয়াছে তাহাকে অতীত কাল বলে। যথা; দদর্শ, দেখিল,দেখিয়াছে, দেখিয়াছিল; চকার, করিল, করিয়াছে, করিয়াছিল। আর যাহা পরে হইবেক তাহাকে ভবিষ্যৎ কাল বলে। যথা; গমিষ্যামি, যাইব; করিষ্যামি, করিব।

ক্রিয়ার তিন বচন; একবচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে এক জনের ক্রিয়া বুঝায়। দ্বিবচনে দুজনের ক্রিয়া বুঝায়; বহুবচনে অনেক জনের ক্রিয়া বুঝায়। যথা; গচ্ছামি, আমি যাইতেছি; গচ্ছাবঃ, আমরা দুজন যাইতেছি; গচ্ছামঃ, আমরা অনেকে যাইতেছি। গমিষ্যতি, এক জন যাইবে; গমিষ্যতঃ, দুজন যাইবে; গমিষ্যন্তি, অনেক জন যাইবে।

প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, ও উত্তম পুরুষে ধাতুর উত্তর ভিন্ন ভিন্ন বিভক্তি হয়; সুতরাং ক্রিয়াবাচক পদ সকলের রূপ ভিন্ন ভিন্ন। যুষ্মদ্ শব্দে মধ্যম পুরুষ বুঝায়; অস্মদ্ শব্দে উত্তম পুরুষ; তদ্ভিন্ন সমুদায় প্রথম পুরুষ। যথা; ত্বং গচ্ছসি, তুমি যাইতেছ। অহং গচ্ছামি, আমি যাইতেছি। রাজা গচ্ছতি, রাজা যাইতেছেন। শিশুৰ্গচ্ছতি, শিশু যাইতেছে। অশ্বো গচ্ছতি, অশ্ব যাইতেছে।

ধাতু অনেক। তন্মধ্যে কোন কোন ধাতুর উত্তর নব্বইটী বিভক্তি হয়। কোন কোন ধাতুর উত্তর এক শত আশী। সুতরাং সকল ধাতুর সকল বিভক্তিতে উদাহরণ দেখাইতে গেলে অনেক বাহুল্য হয়। অতএব স্থূল জ্ঞানার্থে কোন কোন ধাতুর কোন কোন বিভক্তিতে উদাহরণ দেখান যাইতেছে।

জিধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
জয়তি
জয়তঃ
জয়ন্তি

মধ্যম
জয়সি
জয়থঃ
জয়থ

উত্তম
জয়ামি
জয়াবঃ
জয়ামঃ

অতীত কাল।

প্রথম
অজয়ৎ
অজয়তাম্
অজয়ন্

মধ্যম
অজয়ঃ
অজয়তম্
অজয়ত

উত্তম
অজয়ম্
অজয়াব
অজয়াম

ভবিষ্যৎ কাল।

প্রথম
জেষ্যতি
জেষ্যতঃ
জেষ্যন্তি

মধ্যম
জেষ্যসি
জেষ্যথঃ
জেষ্যথ

উত্তম
জেষ্যামি
জেষ্যাবঃ
জেষ্যামঃ

স্থাধাতু।

বর্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
তিষ্ঠতি
তিষ্ঠতঃ
তিষ্ঠন্তি

মধ্যম
তিষ্ঠসি
তিষ্ঠথঃ
তিষ্ঠথ

উত্তম
তিষ্ঠামি
তিষ্ঠাবঃ
তিষ্ঠামঃ

প্রথম
তিষ্ঠতু
তিষ্ঠতাম্
তিষ্ঠন্তু

মধ্যম
তিষ্ঠ
তিষ্ঠতম্
তিষ্ঠত

উত্তম
তিষ্ঠানি
তিষ্ঠাব
তিষ্ঠাম

দৃশধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
পশ্যতি
পশ্যতঃ
পশ্যন্তি

মধ্যম
পশ্যসি
পশ্যথঃ
পশ্যথ

উত্তম
পশ্যামি
পশ্যাবঃ
পশ্যামঃ

প্রথম
পশ্যতু
পশ্যতাম্
পশ্যন্তু

মধ্যম
পশ্য
পশ্যতম্
পশ্যত

উত্তম
পশ্যানি
পশ্যাব
পশ্যাম

অতীত কাল।

প্রথম
দদর্শ
দদৃশতুঃ
দদৃশুঃ

মধ্যম
দদর্শিথ, দদ্রষ্ঠ
দদৃশথুঃ
দদৃশ

উত্তম
দদর্শ
দদৃশিব
দদৃশিম

ভবিষ্যৎ কাল।

প্রথম
দ্রক্ষ্যতি
দ্রক্ষ্যতঃ
দ্রক্ষ্যন্তি

মধ্যম
দ্রক্ষ্যসি
দ্রক্ষ্যথঃ
দ্রক্ষ্যথ

উত্তম
দ্রক্ষ্যামি
দ্রক্ষ্যাবঃ
দ্রক্ষ্যামঃ

গমধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
গচ্ছতি
গচ্ছতঃ
গচ্ছন্তি

মধ্যম
গচ্ছসি
গচ্ছথঃ
গচ্ছথ

উত্তম
গচ্ছামি
গচ্ছাবঃ
গচ্ছামঃ

প্রথম
গচ্ছতু
গচ্ছতাম্
গচ্ছন্তু

মধ্যম
গচ্ছ
গচ্ছতম্
গচ্ছত

উত্তম
গচ্ছানি
গচ্ছাব
গচ্ছাম

অতীত কাল।

প্রথম
জগাম
জগ্মতুঃ
জগ্মুঃ

মধ্যম
জগমিথ, জগন্থ
জগ্মথুঃ
জগ্ম

উত্তম
জগাম, জগম
জগ্মিব
জগ্মিম

ভবিষ্যৎ কাল।

প্রথম
গমিষ্যতি
গমিষ্যতঃ
গমিষ্যন্তি

মধ্যম
গমিষ্যসি
গমিষ্যথঃ
গমিষ্যথ

উত্তম
গমিষ্যামি
গমিষ্যাবঃ
গমিষ্যামঃ

শ্রুধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
শৃণোতি
শৃণুতঃ
শৃণ্বন্তি

মধ্যম
শৃণোষি
শৃণুথঃ
শৃণুথ

উত্তম
শৃণোমি
শৃণ্বঃ, শৃণুবঃ
শৃণ্মঃ, শৃণুমঃ

প্রথম
শৃণোতু
শৃণুতাম্‌
শৃণ্বন্তু

মধ্যম
শৃণু
শৃণুতম্‌
শৃণুত

উত্তম
শৃণবানি
শৃণবাব
শৃণবাম

অতীত কাল।

প্রথম
শুশ্রাব
শুশ্রুবতুঃ
শুশ্রুবুঃ

মধ্যম
শুশ্রোথ
শুশ্রুবথুঃ
শুশ্রুব

উত্তম
শুশ্রাব, শুশ্রব
শুশ্রুব
শুশ্রুম

ভবিষ্যৎ কাল।

প্রথম
শ্রোষ্যতি
শ্রোষ্যতঃ
শ্রোষ্যন্তি

মধ্যম
শ্রোষ্যসি
শ্রোষ্যথঃ
শ্রোষ্যথ

উত্তম
শ্রোষ্যামি
শ্রোষ্যাবঃ
শ্রোষ্যামঃ

বৃতধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
বর্ত্ততে
বর্ত্তেতে
বর্ত্তন্তে

মধ্যম
বর্ত্তসে
বর্ত্তেথে
বর্ত্তধে

উত্তম
বর্ত্তে
বর্ত্তাবহে
বর্ত্তামহে

সদধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
সীদতি
সীদতঃ
সীদন্তি

মধ্যম
সীদসি
সীদথঃ
সীদথ

উত্তম
সীদামি
সীদাবঃ
সীদামঃ

যাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
যাতি
যাতঃ
যান্তি

মধ্যম
যাসি
যাথঃ
যাথ

উত্তম
যামি
যাবঃ
যামঃ

ভবিষ্যৎ কাল।

প্রথম
যাষ্যতি
যাষ্যতঃ
যাষ্যন্তি

মধ্যম
যাষ্যসি
যাষ্যথঃ
যাষ্যথ

উত্তম
যাষ্যামি
যাষ্যাবঃ
যাষ্যামঃ

অসধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
অস্তি
স্তঃ
সন্তি

মধ্যম
অসি
স্থঃ
স্থ

উত্তম
অস্মি
স্বঃ
স্মঃ

প্রথম
স্যাৎ
স্যাতাম্‌
স্যুঃ

মধ্যম
স্যাঃ
স্যাতম্‌
স্যাত

উত্তম
স্যাম্‌
স্যাব
স্যাম

প্রথম
অন্তু
স্তাম্‌
সন্তু

মধ্যম
এধি
স্তম্‌
স্ত

উত্তম
অসানি
অসাব
অসাম

অতীত কাল।

প্রথম
আসীৎ
আস্তাম্‌
আসন্‌

মধ্যম
আসীঃ
আস্তম্‌
আস্ত

উত্তম
আসম্‌
আস্ব
আস্ম

ইধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
এতি
ইতঃ
যন্তি

মধ্যম
এষি
ইথঃ
ইথ

উত্তম
এমি
ইবঃ
ইমঃ

প্রথম
এতু
ইতাম্‌
যন্তু

মধ্যম
ইহি
ইতাম্‌
ইত

উত্তম
অয়ানি
অয়াব
অয়াম

ভবিষ্যৎ কাল।

প্রথম
এষ্যতি
এষ্যতঃ
এষ্যন্তি

মধ্যম
এষ্যসি
এষ্যথঃ
এষ্যথ

উত্তম
এষ্যামি
এষ্যাবঃ
এষ্যামঃ

রুদধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
রোদিতি
রুদিতঃ
রুদন্তি

মধ্যম
রোদিষি
রুদিথঃ
রুদিথ

উত্তম
রোদিমি
রুদিবঃ
রুদিমঃ

শীধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
শেতে
শয়াতে
শেরতে

মধ্যম
শেষে
শয়াথে
শেধ্বে

উত্তম
শয়ে
শেবহে
শেমহে

ব্রূধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
আহ, ব্রবীতি
আহতুঃ, ব্রূতঃ
আহুঃ, ব্রুবন্তি

মধ্যম
আত্থ, ব্রবীষি
আহথুঃ, ব্রূথঃ
ব্রূথ

উত্তম
ব্রবীমি
ব্রূবঃ
ব্রূমঃ

দাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
দদাতি
দত্তঃ
দদতি

মধ্যম
দদাসি
দত্থঃ
দত্থ

উত্তম
দদামি
দদ্বঃ
দদ্মঃ

অতীত কাল।

প্রথম
দদৌ
দদতুঃ
দদুঃ

মধ্যম
দদিথ, দদাথ
দদথুঃ
দদ

উত্তম
দদৌ
দদিব
দদিম

ভবিষ্যৎ কাল।

প্রথম
দাস্যতি
দাস্যতঃ
দাস্যন্তি

মধ্যম
দাস্যসি
দাস্যথঃ
দাস্যথ

উত্তম
দাস্যামি
দাস্যাবঃ
দাস্যামঃ

জনধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
জায়তে
জায়েতে
জায়ন্তে

মধ্যম
জায়সে
জায়েথে
জায়ধ্বে

উত্তম
জায়ে
জায়াবহে
জায়ামহে

মুচধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
মুঞ্চতি
মুঞ্চতঃ
মুঞ্চন্তি

মধ্যম
মুঞ্চসি
মুঞ্চথঃ
মুঞ্চথ

উত্তম
মুঞ্চামি
মুঞ্চাবঃ
মুঞ্চামঃ

প্রথম
মুঞ্চতু
মুঞ্চতাম্‌
মুঞ্চন্তু

মধ্যম
মুঞ্চ
মুঞ্চতম্‌
মুঞ্চত

উত্তম
মুঞ্চানি
মুঞ্চাব
মুঞ্চাম

কৃধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
করোতি
কুরুতঃ
কুর্ব্বন্তি

মধ্যম
করোষি
কুরুথঃ
কুরুথ

উত্তম
করোমি
কুর্ব্বঃ
কুর্ম্মঃ

প্রথম
কুর্য্যাৎ
কুর্য্যাতাম্‌
কুর্য্যুঃ

মধ্যম
কুর্য্যাঃ
কুর্য্যাতম্‌
কুর্য্যাত

উত্তম
কুর্য্যাম্‌
কুর্য্যাব
কুর্য্যাম

প্রথম
করোতু
কুরুতাম্‌
কুর্ব্বন্তু

মধ্যম
কুরু
কুরুতম্‌
কুরুত

উত্তম
করবাণি
করবাব
করবাম

অতীত কাল।

প্রথম
অকরোৎ
অকুরুতাম্‌
অকুর্ব্বন্‌

মধ্যম
অকরোঃ
অকুরুতম্‌
অকুরুত

উত্তম
অকরবম্‌
অকুর্ব্ব
অকুর্ম্ম

প্রথম
চকার
চক্রতুঃ
চক্রুঃ

মধ্যম
চকর্থ
চক্রথুঃ
চক্র

উত্তম
চকার, চকর
চকৃব
চকৃম

ভবিষ্যৎ কাল।

প্রথম
করিষ্যতি
করিষ্যতঃ
করিষ্যন্তি

মধ্যম
করিষ্যসি
করিষ্যথঃ
করিষ্যথ

উত্তম
করিষ্যামি
করিষ্যাবঃ
করিষ্যামঃ

জ্ঞাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
জানাতি
জানীতঃ
জানন্তি

মধ্যম
জানাসি
জানীথঃ
জানীথ

উত্তম
জানামি
জানীবঃ
জানীমঃ

ভবিষ্যৎ কাল।

প্রথম
জ্ঞাস্যতি
জ্ঞাস্যতঃ
জ্ঞাস্যন্তি

মধ্যম
জ্ঞাস্যসি
জ্ঞাস্যথঃ
জ্ঞাস্যথ

উত্তম
জ্ঞাস্যামি
জ্ঞাস্যাবঃ
জ্ঞাস্যামঃ

গ্রহধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
গৃহ্নাতি
গৃহ্নীতঃ
গৃহ্নন্তি

মধ্যম
গৃহ্নাসি
গৃহ্নীথঃ
গৃহ্নীথ

উত্তম
গৃহ্নামি
গৃহ্নীবঃ
গৃহ্নীমঃ

প্রথম
গৃহ্নাতু
গৃহ্নীতাম্‌
গৃহ্নন্তু

মধ্যম
গৃহাণ
গৃহ্নীতম্‌
গৃহ্নীত

উত্তম
গৃহ্নানি
গৃহ্নাব
গৃহ্নাম

অতীত কাল।

প্রথম
জগ্রাহ
জগৃহতুঃ
জগৃহুঃ

মধ্যম
জগ্রহিথ
জগৃহথুঃ
জগৃহ

উত্তম
জগ্রাহ, জগ্রহ
জগৃহিব
জগৃহিম

ভূধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।
একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথম
ভবতি
ভবতঃ
ভবন্তি

মধ্যম
ভবসি
ভবথঃ
ভবথ

উত্তম
ভবামি
ভবাবঃ
ভবামঃ

প্রথম
ভবেৎ
ভবেতাম্‌
ভবেষুঃ

মধ্যম
ভবেঃ
ভবেতম্‌
ভবেত

উত্তম
ভবেয়ম্‌
ভবেব
ভবেম

প্রথম
ভবতু
ভবতাম্‌
ভবন্তু

মধ্যম
ভব
ভবতম্‌
ভবত

উত্তম
ভবানি
ভবাব
ভবাম

অতীত কাল।

প্রথম
অভবৎ
অবভতাম্‌
অভবন্‌

মধ্যম
অভবঃ
অবভতম্‌
অভবত

উত্তম
অভবম্‌
অভবাব
অভবাম

প্রথম
অভূৎ
অভূতাম্‌
অভূবন্‌

মধ্যম
অভূঃ
অভূতম্‌
অভূত

উত্তম
অভূবম্‌
অভূব
অভূম

প্রথম
বভূব
বভূবতুঃ
বভূবুঃ

মধ্যম
বভূবিথ
বভূবথুঃ
বভূব

উত্তম
বভূব
বভূবিব
বভূবিম

ভবিষ্যৎ কাল।

প্রথম
ভবিষ্যতি
ভবিষ্যতঃ
ভবিষ্যন্তি

মধ্যম
ভবিষ্যসি
ভবিষ্যথঃ
ভবিষ্যথ

উত্তম
ভবিষ্যামি
ভবিষ্যাবঃ
ভবিষ্যামঃ

সকর্ম্মক ক্রিয়া।

যে ক্রিয়ার সহিত কর্ম্ম পদ থাকে তাহাকে সকর্ম্মক অর্থাৎ কর্ম্মযুক্ত ক্রিয়া কহে। গুরুঃ শিষ্যম্‌ উপদিশতি, গুরু শিষ্যকে উপদেশ দিতেছেন। রামঃ রাবণং জঘান, রাম রাবণ বধ করিয়া ছিলেন।

অকর্ম্মক ক্রিয়া।

যে সকল ক্রিয়ার কর্ম্মপদ আবশ্যক করে না তাহাকে অকর্ম্মক অর্থাৎ কর্ম্মশূন্য ক্রিয়া কহে। যথা অহং তিষ্ঠামি, আমি আছি। শিশুঃ শেতে, শিশু শুইয়া আছে। অশ্বো ধাবতি, অশ্ব দৌড়িতেছে। নদী বর্দ্ধতে, নদী বাড়িতেছে।

কর্ত্তৃবাচ্য।

যেখানে কর্ত্তৃকারকে প্রথমা বিভক্তি ও কর্ম্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয় তাহাকে কর্ত্তৃবাচ্য প্রয়োগ বলে। যথা, কুম্ভকারঃ ঘটং করোতি, কুম্ভকার ঘট গড়িতেছে। দেবদত্তঃ গ্রামং গচ্ছতি, দেবদত্ত গ্রামে যাইতেছে। শিশুঃ পুস্তকং পঠতি, শিশু পুস্তক পড়িতেছে। অশ্বঃ জলং পিবতি, অশ্ব জল খাইতেছে।

কর্ত্তৃবাচ্যে কর্ত্তার যে বচন ক্রিয়াতেও সেই বচন হয়; অর্থাৎ কর্ত্তা একবচনের হইলে ক্রিয়াতে একবচন; কর্ত্তা দ্বিবচনের হইলে ক্রিয়াতে দ্বিবচন; কর্ত্তা বহুবচনের হইলে ক্রিয়াতে বহুবচন। যথা; কুম্ভকারঃ ঘটং করোতি। কুম্ভকারৌ ঘটং কুরুতঃ। কুম্ভকারাঃ ঘটং কুর্ব্বন্তি। শিশুঃ পুস্তকং পঠতি। শিশু পুস্তকং পঠতঃ। শিশবঃ পুস্তকং পঠন্তি।

কর্ম্মবাচ্য।

যে স্থলে কর্ত্তৃকারকে তৃতীয়া বিভক্তি ও কর্ম্ম কারকে প্রথমা বিভক্তি হয় তাহাকে কর্ম্মবাচ্য প্রয়োগ বলে। যথা, কুম্ভকারেণ ঘটঃ ক্রিয়তে, কুম্ভকার ঘট নির্ম্মাণ করিতেছে। শিষ্যেণ গুরুঃ পৃচ্ছ্যতে, শিষ্য গুরুকে জিজ্ঞাসা করিতেছে। ময়া চন্দ্রো দৃশ্যতে, আমি চন্দ্র দেখিতেছি।

কর্ত্তৃবাচ্যে যেমন কর্ত্তৃকারকের বচনানুসারে ক্রিয়ার বচন হয়, কর্ম্মবাচ্য প্রয়োগে সেরূপ নহে। কর্ম্মবাচ্যে কর্ম্মের যে বচন ক্রিয়ার সেই বচন হয়; অর্থাৎ কর্ম্ম এক বচনের হইলে ক্রিয়ার একবচন; কর্ম্ম দ্বিবচনের হইলে ক্রিয়ার দ্বিবচন; কর্ম্ম বহুবচনের হইলে ক্রিয়ার বহুবচন। যথা, কুম্ভকারেণ ঘটঃ ক্রিয়তে, কুম্ভকারেণ ঘটৌ ক্রিয়েতে। কুম্ভকারেণ ঘটাঃ ক্রিয়ন্তে। শিষ্যেণ গুরুঃ পৃচ্ছ্যতে। শিষ্যেণ গুরূ পৃচ্ছ্যেতে। শিষ্যেণ গুরুবঃ পৃচ্ছ্যন্তে।

ভাববাচ্য।

যেখানে কর্ত্তৃকারকে তৃতীয়া হয়, কিন্তু কর্ম্ম পদ না থাকে, তাহাকে ভাববাচ্য প্রয়োগ বলে। ভাববাচ্যের ক্রিয়া সর্ব্বদাই একবচনান্ত হয়। যথা, ময়া স্থীয়তে, আমি আছি। আবাভ্যাং স্থীয়তে, আমরা দুজন আছি। অস্মাভিঃ স্থীয়তে, আমরা অনেকে আছি।

দেবনাগর বর্ণমালা

দেবনাগর বর্ণমালা।














অং
অঃ





ঙ।




ঞ।





ণ।




ন।





ম।







ক্ষ।

কা
কি
কী
কু
কূ
কে
কৈ
কো
কৌ
কং
কঃ

কৃ
গৃ
তৃ
দৃ
ধৃ
নৃ
পৃ
মৃ
বৃ
শৃ
হৃ।

ক্য
খ্য
গ্য
ঘ্য
চ্য
জ্য
ট্য
ড্য
ঢ্য

ণ্য
ত্য
থ্য
দ্য
ধ্য
ন্য
প্য
ভ্য
ম্য
য্য

ল্য
ব্য
শ্য
ষ্য
স্য
হ্য
ক্ষ্য।

ক্র
গ্র
ঘ্র
জ্র
ত্র
দ্র
প্র
ব্র
ভ্র
ম্র
ব্র

শ্র
স্র
হ্র

ক্ল
গ্ল
প্ল
ম্ল
শ্ল
হ্ল।

ক্ব
গ্ব
জ্ব
ণ্ব
ত্ব
থ্ব
দ্ব
ধ্ব
ন্ব
ভ্ব

ল্ব
শ্ব
ষ্ব
স্ব
হ্ব।

ক্ন
গ্ন
ঘ্ন
ত্ন
প্ন
ম্ন
শ্ন
ষ্ণ
স্ন
হ্ন
হ্ণ
ক্ষ্ণ

ক্ম
গ্ম
ঙ্ম
ট্ম
ণ্ম
ত্ম
দ্ম
ন্ম
প্ম
ম্ম

শ্ম
ষ্ম
স্ম
হ্ম
ক্ষ্ম।

র্ক
র্খ
র্গ
র্ঘ।

ঙ্ক
ঙ্খ
ঙ্গ
ঙ্ঘ
ঞ্চ
ঞ্ছ
ঞ্জ
ণ্ট
ণ্ঠ
ণ্ড

ণ্ঢ
ণ্ণ
ন্ত
ন্থ
ন্দ
ন্ধ
ন্ন
ম্প
ম্ব
ম্ভ।

ষ্ক
স্ক
ষ্‌খ
স্খ
শ্চ
শ্ছ
ষ্ট
ষ্ঠ
স্ত
স্থ

ষ্প
স্প
ষ্ফ
স্ফ।

ক্ক
ক্‌খ
গ্গ
চ্চ
চ্ছ
জ্জ
ব্জ
জ্ঞ
ট্ট
ত্ত
ত্থ

দ্দ
দ্ধ
প্প
ল্ক
ল্প
ল্ভ
ল্ম
ল্ল
দ্গ
দ্ঘ

গ্দ
গ্ধ
ব্দ
ব্ধ
দ্ভ
গ্ভ
ক্ত
ক্‌থ
প্ত
ক্স

প্স
ৎক
ৎপ
ৎস।

ঙ্ক্য
ঙ্গ্য
ঙ্ঘ্য
ন্ত্য
ন্দ্য
ন্ধ্য
ন্ন্য
ম্ব্য
ল্ক্য

ষ্ট্য
ষ্ঠ্য
স্ত্য
ত্ত্য
দ্ব্য
দ্ধ্য
ত্ম্য
ক্ত্য
ৎস্য।

ক্ত্র
চ্ছ্র
ন্ত্র
ন্দ্র
ম্ভ্র
ষ্ক্র
ষ্ট্র
দ্ভ্র
স্ত্র
ৎপ্র।

ক্ত্ব
চ্ছ্ব
জ্জ্ব
ত্ত্ব
ন্দ্ব
দ্ধ্ব
ন্ত্ব
প্ত্ব
স্ত্ব
ষ্ট্ব

ন্ত্র্য
স্ত্র্য।










১০

সম্পূর্ণ।

বর্ণমালা

সংস্কৃত ব্যাকরণের

উপক্রমণিকা।

বর্ণমালা।

১। অ ই উ, ক খ গ ইত্যাদি এক একটীকে বর্ণ ও অক্ষর বলে। বর্ণ সমুদায়ে পঞ্চাশটী। তন্মধ্যে ষোলটী স্বর, চৌত্রিশটী হল্‌। এই পঞ্চাশটী অক্ষরকে বর্ণমালা বলে।

স্বরবর্ণ।

২। অ আ ই ঈ উ ঊ ঋ ৠ ঌ ৡ এ ঐ ও ঔ অং অঃ। এই ষোলটী স্বর। ইহার মধ্যে অ ই উ ঋ ঌ এই পাঁচটী হ্রস্ব। আ ঈ ঊ ৠ ৡ এ ঐ ও ঔ এই নয়টী দীর্ঘ। অবশিষ্ট দুইটীর মধ্যে প্রথমকারটী অনুস্বার শেষেরটী বিসর্গ। এক বিন্দু অর্থাৎ ৹ ইহার নাম অনুস্বার; দুই বিন্দু অর্থাৎ ঃ ইহার নাম বিসর্গ। অন্য স্বরবর্ণের সহিত যোগ না করিলে অনুস্বার ও বিসর্গ এই দুয়ের উচ্চারণ হয় না; এই নিমিত্ত অকারের সহিত যোগ করিয়া লিখিত হইয়াছে।

হল্‌ বর্ণ।

৩। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম, য র ল ব, শ ষ স হ, ক্ষ। এই চৌত্রিশটী হল্‌। তন্মধ্যে ক খ গ ঘ ঙ, কবর্গ; চ ছ জ ঝ ঞ চবর্গ; ট ঠ ড ঢ ণ, টবর্গ; ত থ দ ধ ন, তবর্গ; প ফ ব ভ ম, পবর্গ। য র ল ব, শ ষ স হ, ক্ষ এই নয় বর্ণের বর্গ বিভাগ নাই। তন্মধ্যে য র ল ব ইহাদিগকে অন্তস্থ বর্ণ বলে। শ ষ স হ ইহাদের নাম উষ্মবর্ণ। ক আর মুর্দ্ধন্য ষ এই দুই বর্ণে মিলিত হইয়া ক্ষ হয়; এই নিমিত্ত অনেকে ইহাকে স্বতন্ত্র বর্ণ বলিয়া গণনা করে না।

৪। অগ্রে কিম্বা পরে এক স্বর না থাকিলে হল্‌ বর্ণের উচ্চারণ হয় না। যথা ইক্‌। পূর্ব্বে ই আছে বলিয়া ক্‌ উচ্চারণ করা গেল। অথবা পরে ই থাকিলেও ক্‌ উচ্চারণ করা যায়; যথা কি। এইৰূপ ঋক্, কৃ। যখন হল্‌ বর্ণ স্বরের সহিত মিলিত না থাকে তখন উহার নীচে ্‌ এই চিহ্ন থাকে। যদি এই চিহ্ন অথবা ই উ ইত্যাদি স্বর মিলিত না থাকে, তাহা হইলে বুঝিতে হইবেক তাহাতে অ যুক্ত আছে। যেমন ক খ ইত্যাদি।

৫। হল্‌ বর্ণের মধ্যে স্বর না থাকিলে দুই তিন হল্‌ বর্ণ একত্র মিলিত হয়। এইৰূপে দুই অথবা তিন হল্‌ বর্ণ মিলিত হইলে তাহাকে সংযুক্ত বর্ণ কহে। যথা ক ন্ম স্ব ক্ষ্ম্য ইত্যাদি। ক্ র মিলিত হইয়া ক্র হইয়াছে; কিন্তু যদি ক এই বর্ণের পর অ থাকিত তাহা হইলে ক্র না হইয়া কর হইত।

বর্ণের উচ্চারণ স্থান নিয়ম।

৬। অ আ ক খ গ ঘ ঙ হ ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ; এই নিমিত্ত ইহাদিগকে কণ্ঠ্য বর্ণ বলে।

৭। ই ঈ চ ছ জ ঝ ঞ য শ ইহাদের উচ্চারণ স্থান তালু; এই নিমিত্ত ইহাদিগকে তালব্য বর্ণ কহে।

৮। ঋ ৠ ট ঠ ড ঢ ণ র ষ, ইহাদের উচ্চারণ স্থান মুৰ্দ্ধা অর্থাৎ মস্তক; এই নিমিত্ত ইহাদিগকে মুৰ্দ্ধন্য বর্ণ কহে।

৯। ঌ ৡ ত থ দ ধ ন ল স, ইহাদের উচ্চারণ স্থান দন্ত; এই নিমিত্ত ইহাদিগকে দন্ত্য বর্ণ কহে।

১০। উ ঊ প ফ ব ভ ম, ইহাদের উচ্চারণ স্থান ওষ্ঠ; এই নিমিত্ত ইহাদিগকে ওষ্ঠ্য বর্ণ কহে।

১১। এ ঐ, ইহাদিগের উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু এই নিমিত্ত ইহাদিগকে কণ্ঠতালব্য বর্ণ কহে।

১২। ও ঔ, ইহাদিগের উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ; এই নিমিত্ত ইহাদিগকে কণ্ঠৌষ্ঠ্য বর্ণ বলে।

১৩। অন্তস্থ ব, ইহার উচ্চারণ স্থান দন্ত ও ওষ্ঠ; এই নিমিত্ত ইহাদিগকে দন্তৌষ্ঠ্য বর্ণ বলে।

১৪। আমাদিগের দেশে দুই ন ণ, দুই ব ব, ও তিন শ ষ স, এক প্রকার উচ্চারণ করিয়া থাকে। কিন্তু তাহা অশুদ্ধ; সেৰূপ উচ্চারণ করা কদাপি উচিত নহে। বর্গ্য ব দুই ওষ্ঠ সংযোগ করিয়া উচ্চারণ করা যায়। কিন্তু অন্তস্থ ব উপরের দন্ত ও নীচের ওষ্ঠ সংযোগ করিয়া উচ্চারণ করিতে হয়। এইৰূপ যাহার যে উচ্চারণ স্থান, তাহা বিবেচনা করিয়া উচ্চারণ করা উচিত। য, এই বর্ণকে বর্গ্য জ ন্যায় উচ্চারণ করিয়া থাকে; তাহাও অশুদ্ধ। ইঅ এই দুই বর্ণ শীঘ্র উচ্চারণ করিলে যেৰূপ হয়, অন্তস্থ য কে সেই ৰূপ উচ্চারণ করা কর্ত্তব্য। খ্‌ এই অক্ষরে য যোগ করিলে যেৰূপ উচ্চারণ হয়, ক্ষ এই বর্ণেরও সেইৰূপ উচ্চারণ করিয়া থাকে; তাহাও অশুদ্ধ। ক্‌ ও মুৰ্দ্ধন্য ষ্‌, এই দুই বর্ণ শীঘ্র উচ্চারণ করিলে যেৰূপ হয়, সেই প্রকার উচ্চারণ করা কর্ত্তব্য।

১৫। ড, এই অক্ষরের উচ্চারণ দুই প্রকার। যেমন ডমরু, ও বড়িশ। শব্দের আরম্ভে থাকিলে অথবা অন্য হল্‌ বর্ণের সহিত সংযুক্ত হইলে ডমরুর মত উচ্চারণ হয়। যথা ডামর, ডিম্ব, দণ্ড। আর মধ্যে কিম্বা অন্তে থাকিলে নিবিড়ের মত উচ্চারণ হয়। যেমন দাড়িম, নিবিড়, দেবরাড়্‌, তুরাষাড়্‌। ডর ন্যায় ঢরও দুই প্রকার উচ্চারণ। যথা ঢক্কা, দৃঢ়।

বিশেষ্য বিশেষণ

বিশেষ্য বিশেষণ।

যাহা দ্বারা কেবল কোন বস্তু বা ব্যক্তি বোধ হয় তাহাকে বিশেষ্য পদ কহে। যথা গৃহম্, জলম্, বৃক্ষঃ, লতা, নৌকা, বস্ত্রম্, পুস্তকম্, পৃথিবী, চন্দ্রঃ, সূর্য্যঃ, নক্ষত্রম্, পুরুষঃ, শিশুঃ ইত্যাদি।

যাহা দ্বারা বিশেষ্যের গুণ ও অবস্থা প্রকাশ হয় তাহাকে বিশেষণ পদ কহে। বিশেষণ পদ প্রায় বিশেষ্যের পূর্ব্বে থাকে। যথা নূতনং গৃহম্। নির্ম্মলং জলম্। ফলবান্ বৃক্ষঃ। পুষ্পিতা লতা। ভগ্না নৌকা। ছিন্নং বস্ত্রম্। উত্তমং পুস্তকম্। গোলাকারা পৃথিবী। শীতলঃ চন্দ্রঃ। প্রদীপ্তঃ সূর্য্য। উজ্জ্বলং নক্ষত্রম্। ধার্ম্মিকঃ পুরুষঃ। সুশীলঃ শিশুঃ।

কতকগুলি বিশেষ্য শব্দ পুংলিঙ্গ, কতকগুলি স্ত্রীলিঙ্গ, কতকগুলি ক্লীবলিঙ্গ হয়। বিশেষণ শব্দের স্বতন্ত্র কোন লিঙ্গ হয় না। বিশেষ্য শব্দের যে লিঙ্গ, বিশেষণ শব্দেরও সেই লিঙ্গ হয়। যথা সুন্দরঃ শিশুঃ, সুন্দরী কন্যা, সুন্দরং গৃহম্। উজ্জ্বলঃ চন্দ্রঃ, উজ্জ্বলং নক্ষত্রম্, উজ্জ্বলা দীপশিখা। বুদ্ধিমান্ পুরুষঃ, বুদ্ধিমতী স্ত্রী। নির্ম্মলা বুদ্ধিঃ, নির্ম্মলং জলম্।

বিশেষ্য পদ যে বচনের, বিশেষণ পদও সেই বচনের হয়; অর্থাৎ বিশেষ্য পদ একবচনান্ত হইলে বিশেষণ পদও একবচনান্ত হয়। বিশেষ্য পদ দ্বিবচনান্ত হইলে বিশেষণ পদও দ্বিবচনান্ত হয়। বিশেষ্য পদ বহুবচনান্ত হইলে বিশেষণ পদও বহুবচনান্ত হয়। যথা; বলবান্ সিংহঃ, বলবন্তৌ সিংহৌ, বলবন্তঃ সিংহাঃ। বেগবতী নদী, বেগবত্যৌ নদ্যৌ, বেগবত্যঃ নদ্যঃ। নিবিড়ং বনম্, নিবিড়ে বনে, নিবিড়ানি বনানি।

বিশেষ্য পদের যে বিভক্তি বিশেষণ পদেও সেই বিভক্তি হয়। যথা; সুন্দরঃ শিশুঃ। সুন্দরং শিশুম্। সুন্দরেণ শিশুনা। সুন্দরায় শিশবে। সুন্দরাৎ শিশোঃ। সুন্দরস্য শিশোঃ। সুন্দরে শিশৌ। নির্ম্মলং জলম্। নির্ম্মলেন জলেন। নির্ম্মলস্য জলস্য। নির্ম্মলে জলে।

সংখ্যাবাচক

সংখ্যাবাচক।

এক শব্দ।

এক শব্দ তিন লিঙ্গেই সর্ব্ব শব্দের তুল্য কোন ভেদ নাই।

দ্বিশব্দ—দ্বিবচনান্ত

পুংলিঙ্গ
ক্লীবলিঙ্গ

দ্বিবচন
দ্বিবচন

প্রথমা
দ্বৌ
দ্বে

দ্বিতীয়া
দ্বৌ
দ্বে

তৃতীয়া
দ্বাভ্যাম্
দ্বাভ্যাম্

চতুর্থী
দ্বাভ্যাম্
দ্বাভ্যাম্

পঞ্চমী
দ্বাভ্যাম্
দ্বাভ্যাম্

ষষ্ঠী
দ্বয়োঃ
দ্বয়োঃ

সপ্তমী
দ্বয়োঃ
দ্বয়োঃ

স্ত্রী লিঙ্গে ঠিক্ ক্লীবলিঙ্গের ন্যায়।

ত্রিশব্দ—বহুবচনান্ত।

পুংলিঙ্গ
ক্লীবলিঙ্গ
স্ত্রীলিঙ্গ

বহুবচন
বহুবচন
বহুবচন

প্রথমা
ত্রয়ঃ
ত্রীণি
তিস্রঃ

দ্বিতীয়া
ত্রীন্
ত্রীণি
তিস্রঃ

তৃতীয়া
ত্রিভিঃ
ত্রিভিঃ
তিসৃভিঃ

চতুর্থী
ত্রিভ্যঃ
ত্রিভ্যঃ
তিসৃভ্যঃ

পঞ্চমী
ত্রিভ্যঃ
ত্রিভ্যঃ
তিসৃভ্যঃ

ষষ্ঠী
ত্রয়াণাম্
ত্রয়াণাম্
তিসৃণাম্

সপ্তমী
ত্রিষু
ত্রিষু
তিসৃষু

চতুর্ শব্দ—বহুবচনান্ত।

পুংলিঙ্গ
ক্লীবলিঙ্গ
স্ত্রীলিঙ্গ

বহুবচন
বহুবচন
বহুবচন

প্রথমা
চত্বারঃ
চত্বারি
চতস্রঃ

দ্বিতীয়া
চতুরঃ
চত্বারি
চতস্রঃ

তৃতীয়া
চতুর্ভিঃ
চতুর্ভিঃ
চতসৃভিঃ

চতুর্থী
চতুর্ভ্যঃ
চতুর্ভ্যঃ
চতসৃভ্যঃ

পঞ্চমী
চতুর্ভ্যঃ
চতুর্ভ্যঃ
চতসৃভ্যঃ

ষষ্ঠী
চতুর্ণাম্
চতুর্ণাম্
চতসৃণাম

সপ্তমী
চতুর্ষু
চতুর্ষু
চতসৃষু

ষষ্ শব্দ—বহুবচনান্ত।

প্র
দ্বি
তৃ



ষট্
ষট্
ষড্‌ভিঃ
ষড্‌ভ্যঃ
ষড্‌ভ্যঃ
ষণ্ণাম্
ষট্‌সু

তিন লিঙ্গেই এইরূপ।

অষ্টন্ শব্দ—বহুবচনান্ত।

বহুবচন

প্রথমা
অষ্টৌ, অষ্ট

দ্বিতীয়া
অষ্টৌ, অষ্ট

তৃতীয়া
অষ্টাভিঃ, অষ্টভিঃ

চতুর্থী
অষ্টাভ্যঃ, অষ্টভ্যঃ

পঞ্চমী
অষ্টাভ্যঃ, অষ্টভ্যঃ

ষষ্ঠী
অষ্টানাম্, অষ্টানাম্

সপ্তমী
অষ্টাসু, অষ্টসু

তিন লিঙ্গেই সমান।

পঞ্চন্ শব্দ—বহুবচনান্ত।

প্রথমা
পঞ্চ

দ্বিতীয়া
পঞ্চ

তৃতীয়া
পঞ্চভিঃ

চতুর্থী
পঞ্চভ্যঃ

পঞ্চমী
পঞ্চভ্যঃ

ষষ্ঠী
পঞ্চানাম্

সপ্তমী
পঞ্চসু

সপ্তন্, নবন্, দশন্ প্রভৃতি সমুদায় নকারান্ত সংখ্যা বাচক শব্দ পঞ্চন্ শব্দের তুল্য।

সন্ধি প্রকরণ

সন্ধি প্রকরণ।

স্বরসন্ধি।

১৬। যদি অকারের পর অকার থাকে, তাহা হইলে দুই অকারে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, শশ-অঙ্কঃ, শশাঙ্কঃ, উত্তম-অঙ্গম্‌, উত্তমাঙ্গম্‌; অদ্য-অবধি, অদ্যাবধি।

১৭। যদি অকারের পর আকার থাকে, তাহা হইলে অকার ও আকারে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, রত্ন-আকরঃ, রত্নাকরঃ; দেব-আলয়ঃ, দেবালয়ঃ; কুশ-আসনম্, কুশাসনম্‌।

১৮। যদি আকারের পর আকার কিম্বা অকার থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, মহা-আশয়ঃ, মহাশয়ঃ; গদা—আঘাতঃ, গদাঘাতঃ; দয়া-অর্ণবঃ, দয়ার্ণবঃ; মহা-অৰ্ঘঃ, মহার্ঘঃ।

১৯। যদি হ্রস্ব ইকারের পর ই কিম্বা ঈ থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া দীর্ঘ ঈকার হয়; ঈকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, গিরি-ইন্দ্রঃ, গিরীন্দ্রঃ; অতি-ইব, অতীব; হরি-ঈশ্বরঃ, হরীশ্বরঃ; ক্ষিতি-ঈশঃ, ক্ষিতীশঃ।

২০। যদি দীর্ঘ ঈকারের পর ই কিম্বা ঈ থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া দীর্ঘ ঈ হয়; ঈকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, মহী-ইন্দ্রঃ, মহীন্দ্রঃ; লক্ষ্মী-ইশঃ, লক্ষ্মীশঃ।

২১। যদি হ্রস্ব উকারের পর হ্রস্ব উ থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া দীর্ঘ ঊ হয়; ঊ পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, মধু-উৎসবঃ, মধূৎসবঃ; বিধু-উদয়ঃ, বিধূদয়ঃ।

২২। যদি অকারের পর ই কিম্বা ঈ থাকে, তাহা হইলে অকারের সহিত মিলিয়া এ হয়; একার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা দেব-ইন্দ্রঃ, দেবেন্দ্রঃ; পুর্ণ-ইন্দু, পূর্ণেন্দুঃ; গণ-ঈশ, গণেশঃ অব-ঈক্ষণম্, অবেক্ষণম্।

২৩। যদি আকারের পর ই কিম্বা ঈ থাকে, তাহা হইলে আকারের সহিত মিলিয়া এ হয়; একার পূর্ব্ববর্ণে যুক্ত হয়। যথা, মহা-ইন্দ্রঃ, মহেন্দ্রঃ; মহা-ঈশ্বরঃ, মহেশ্বরঃ।

২৪। যদি অকারের পর উ কিম্বা ঊ থাকে, তাহা হইলে অকারের সহিত মিলিয়া ও হয়; ওকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, নীল-উৎপলম্‌, নীলোৎপলম্; সূর্য্য-উদয়ঃ, সূর্য্যোদয়ঃ; এক-ঊনবিংশতিঃ, একোনবিংশতিঃ।

২৫। যদি আকারের পর উ কিম্বা ঊ থাকে, তাহা হইলে আকারের সহিত মিলিয়া ও হয়; ওকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, গঙ্গ।—উদকম্, গঙ্গোদকম্; মহা-উর্ম্মিঃ, মহোর্ম্মিঃ।

২৬। যদি অকার কিম্বা আকারের পর ঋ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত মিলিয়া অর্‌ হয়; অ পুর্ব্ব বর্ণে যুক্ত হয়; র পর বর্ণের মস্তকে যায়। যথা, দেব-ঋষিঃ, দেবর্ষি; হিম-ঋতুঃ, হিমর্ত্তু:; মহা-ঋষি, মহর্ষিঃ।

২৭। যদি অকার কিম্বা আকারের পর এ কিম্বা ঐ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত ঐ হয়; ঐকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা অদ্য-এব, অদ্যৈব; এক-একম্‌, একৈকম্‌; সদা-এব, সদৈব; তথা-এতৎ, তথৈতৎ। মত-ঐক্যম্‌, মতৈক্যম্‌; মহা-ঐরাবতঃ, মহৈরাবতঃ।

২৮। যদি অকার কিম্বা আকারের পর ও অথবা ঔ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত ঔ হয়; ঔকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, জল-ওঘঃ, জলৌঘঃ; মহা-ওষধিঃ, মহৌষধিঃ; চিত্ত-ঔদার্য্যম্, চিত্তৌদার্য্যম্; মহা-ঔৎসুক্যম্, মহৌৎসুক্যম্।

২৯। যদি অ আ উ এ পরে থাকে, তাহা হইলে ই এবং ঈ য হয়; য পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, যদি-অপি, যদ্যপি; ইতি—আদি, ইত্যাদি; অভি-উদয়ঃ, অভ্যুদয়ঃ প্রতি—একম্, প্রত্যেকম্। নদী-অম্বু, নদম্বু; সখী-আগতা, সখ্যাগতা।

৩০। যদি অ আ ই এ পরে থাকে, তাহা হইলে উকার স্থানে ব হয়; ব পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, অনু-অর্থঃ, অন্বর্থঃ; সু-আগতম্, স্বাগতম্; অনু-ইতঃ, অন্বিতঃ; অনু-এষণম্, অন্বেষণম্।

৩১। যদি অকার কিম্বা আকার পরে থাকে, তাহা হইলে ঋকার স্থানে র হয়; র পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, পিতৃ-অনুমতিঃ, পিত্রনুমতিঃ; পিতৃ-আলয়ঃ, পিত্রালয়ঃ।

৩২। যদি অ আ ই ঈ উ এ পরে থাকে, তাহা হইলে ঔকার স্থানে আব্‌ হয়। যথা, রবৌ-অস্তমিতে, রবাবস্তমিতে; গুরৌ-আগতে, গুরাবাগতে; গতৌ-ইমৌ, গতাবিমৌ; তৌঈশ্বরৌ, তাবীশ্বরৌ; বিধৌ-উদিতে, বিধাবুদিতে; প্রস্থিতৌ—এতৌ, প্রস্থিতাবেতৌ।

৩৩। যদি একার কিম্বা ওকারের পর অকার থাকে তাহার লোপ হয়। যথা, প্রভো-অনুগৃহাণ, প্রভোহনুগৃহাণ; সখে-অবধেহি, সখেহবধেহি।

হল্‌ সন্ধি।

৩৪। যদি চ পরে থাকে, তাহ হইলে ত স্থানে চ হয়; আর যদি জ পরে থাকে, তাহা হইলে ত স্থানে জ হয়। যথা, উৎ-চারণম্, উচ্চারণম্; সৎ-চিদানন্দঃ, সচ্চিদানন্দঃ; সৎ-জনঃ, সজ্জনঃ; তৎ-জন্যম্, তজ্জন্যম্।

৩৫। যদি ল পরে থাকে, তাহা হইলে ত এবং ন স্থানে ল হয়। যথা, এতৎ-লিখিতম্, এতল্লিখিতম্‌; বলবান্‌-লোকঃ, বলবাল্লোকঃ।

৩৬। যদি হল্‌ বর্ণ পরে থাকে, তাহ হইলে পদের অন্তস্থিত ম্‌ অনুস্বার হয়। যথা, বনম্‌-গচ্ছ, বনংগচ্ছ; ধনম্‌-গৃহাণ, ধনংগৃহাণ।

৩৭। যদি স্বরবর্ণ পরে থাকে, তাহা হইলে পদের অন্তে স্থিত নকারের দ্বিত্ব হয়। যথা, হসন্‌-আগতঃ, হসন্নাগতঃ; পশ্যন-এতি, পশ্যন্নেতি। কিন্তু যদি ঐ ন্‌ দীর্ঘ স্বরের পর থাকে, তাহা হইলে দ্বিত্ব হয় না। যথা, মহান্‌-আগ্রহঃ, মহানাগ্রহঃ; গুৰূন্‌-অৰ্চ্চয়, গুৰূনৰ্চ্চয়।

৩৮। যদি স্বরবর্ণের পর ছ থাকে, তাহ হইলে ওই ছ চ্ছ হয়। যথা, গৃহ-ছিদ্রম্‌, গৃহচ্ছিদ্রম্; বৃক্ষ-ছায়া, বৃক্ষচ্ছায়া।

৩৯। যদি তকারের পর তালব্য শ থাকে, তাহা হইলে ত স্থানে চ ও শ স্থানে ছ হয়। যথা, উৎ-শলিতম্‌, উচ্ছলিতম্‌; এতৎ-শয়নম্‌, এতচ্ছয়নম্‌।

৪০। যদি পদের অন্তে স্থিত দন্ত্য নকারের পর চ থাকে, তাহা হইলে দুয়ের মধ্যে তালব্য শ হয়, এবং ন স্থানে অনুস্বার হয়। যথা, হসন্‌-চলতি, হসংশ্চলতি; দীপ্তিমান্‌-চন্দ্রঃ, দীপ্তিমাংশ্চন্দ্রঃ।

৪১। যদি পদের অন্তে স্থিত দন্ত্য নকারের পর ত থাকে, তাহা হইলে দুয়ের মধ্যে দন্ত্য স হয়, এবং ন স্থানে অনুস্বার হয়। যথা, মহান্‌-তরুঃ, মহাংস্তরুঃ; হসন্‌-তরতি, হসংস্তরতি।

৪২। যদি দন্ত্য ন কিম্বা ম পরে থাকে, তাহা হইলে ক্‌ স্বানে ঙ্‌ এবং ত্‌ স্থানে ন্‌ হয়। যথা, দিক্‌-নাগঃ, দিঙ্নাগঃ; অবাক্‌-মুখঃ, অবাঙ্মুখঃ; জগৎ-নাথঃ, জগন্নাথঃ, তৎ-মনস্কঃ, তন্মনস্কঃ।

৪৩। যদি স্বরবর্ণ ও হব পরে থাকে, তাহা হইলে ক্‌ স্থানে গ্‌ হয় এবং ত্‌ স্থানে দ্‌ হয়। যথা, দিক্‌-অন্তঃ, দিগন্তঃ; বাক্‌-দানম্‌, বাগ্দানম্‌। সৎ-আশয়ঃ, সদাশয়ঃ; মহৎ-ভয়ম্‌, মহদ্ভয়ম্‌।

বিসর্গসন্ধি।

৪৪। যদি চ কিম্বা ছ পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্থানে তালব্য শ হয়; শ চকার ও ছকারে যুক্ত হয়। যথা, পূর্ণঃ-চন্দ্র, পূর্ণশ্চন্দ্র; জ্যোতিঃ-চক্রম্‌, জ্যোতিশ্চক্রম্; মনঃ-ছলম্, মনশ্চলম্; রবেঃ–ছবিঃ, রবেশ্চবিঃ।

৪৫। যদি ট পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্থামে মূৰ্দ্ধন্য ষ হয়; ষ টকারে যুক্ত হয়। যথা; ধনুঃ-টঙ্কারঃ, ধনুষ্টঙ্কারঃ।

৪৬। যদি ত পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্বানে দন্ত্য স হয়; স তকারে যুক্ত হয়। যথা, দীর্ঘঃ-তরুঃ, দীর্ঘস্তরুঃ; ভুবঃ-তলম্, ভুবস্তলম্।

৪৭। যদি অকার কিম্বা হব্‌ পরে থাকে, তাহা হইলে অকারের পরস্থিত বিসর্গ স্থানে উ হয়। যথা, ঘটঃ-অয়ম্‌, ঘটোহয়ম্‌; অশ্বঃ-ধাবতি, অশ্বোধাব্যতি।

৪৮। যদি অকার ভিন্ন স্বর বর্ণ পরে থাকে, তাহা হইলে অকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। লোপের পর আর সন্ধি হয় না। যথা, ঘটঃ-ইব, ঘটইব; গজঃ-এষঃ, গজএষঃ।

৪৯। যদি স্বর বর্ণ ও হব্‌ পরে থাকে, তাহা হইলে আকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। যথা, দ্বিজাঃ-আগতাঃ, দ্বিজা আগতাঃ; দ্বিজাঃ-গতাঃ, দ্বিজা গতাঃ।

৫০। যদি অকার ভিন্ন স্বর ও হল্‌ বর্ণ পরে থাকে, তাহা হইলে সঃ এষঃ এই দুয়ের বিসর্গের লোপ হয়। যথা সঃ-আগতঃ, স আগতঃ; এষঃ-মানুষঃ, এষ মানুষঃ।

৫১। যদি স্বর বর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইলে ভোঃ এই পদের বিসর্গের লোপ হয়। যথা, ভোঃ-ঈশান, ভো ঈশান; ভোঃ-ব্রাহ্মণ, ভো ব্রাহ্মণ; ভোঃ-মিত্র, ভো মিত্র।

৫২। যদি স্বর বর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইকে ই ঈ উ ঊ এ ঐ ও ঔ এই কয়েক বর্ণের পরস্থিত বিসর্গ স্থানে র হয়; র পর বর্ণে যুক্ত হয়। যথা, গতি-ইয়ম্‌, গতিরিয়ম্‌; শ্রীঃ-এষা, শ্রীরেষা; পিতুঃ-বাক্যম্, পিতুৰ্বাক্যম্; বধুঃ-ইয়ম্‌, বধুরিয়ম্; কবেঃ-বাণী, কবের্ব্বাণীঃ; পরৈঃ-বিবাদ, পরৈর্ব্বিবাদঃ; প্রভোঃ-আজ্ঞা, প্রভোরাজ্ঞা; গৌঃ-অয়ম্‌, গৌরয়ম্‌।

৫৩। যদি স্বরবর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইলে প্রাতঃ ভ্রাতঃ মাতঃ পিতঃ ইত্যাদি কতকগুলির বিসর্গস্থানের হয়। যথা, প্রাতঃ–এব, প্রাতরেব; ভ্রাতঃ-আগচ্ছ, ভ্রাতরাগচ্ছ; মাতঃ-দেহি, মাতর্দেহি; পিতঃ-গৃহাণ, পিতর্গৃহাণ।

হ য ব র ল, ঞ ণ ন ঙ ম, ঝ ঢ় ধ ঘ ভ, জ ড় দ গ ব।

সমাস

সমাস।

বিভক্তিহীন শব্দকে নাম কহে। ঐ নাম বিভক্তিযুক্ত হইলে তাহাকে পদ বলা যায়। বৃক্ষ, গিরি, পশু, ভ্রাতৃ এই সকল শব্দে বিভক্তি যোগ হয় নাই; ইহাদিগকে এই অবস্থায় নাম বলে। বৃক্ষঃ, বৃক্ষৌ, বৃক্ষাঃ; গিরিঃ, গিরী, গিরয়ঃ; পশুঃ, পশূ, পশবঃ; ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরঃ; এই সকল শব্দ বিভক্তিযুক্ত হইয়াছে, অতএব ইহাদিগকে এক্ষণে নাম না বলিয়া পদ বলে।

প্রত্যেক পদের অন্তেই এক এক বিভক্তি আছে। কিন্তু কখন কখন দুই তিন পদ একত্র করা যায়; তখন কেবল শেষের পদটিতেই বিভক্তি থাকে, পূর্ব্ব পূর্ব্ব পদে বিভক্তি থাকে না। যথা; সুশীলবালকঃ। পূর্ব্বে সুশীলঃ বালকঃ এই রূপ ছিল; কিন্তু দুই পদ একত্র যোগ করাতে সুশীলবালকঃ হইল। যোগ হইল বলিয়া, সুশীল পদে বিভক্তি নাই; বালক পদ শেষে আছে বলিয়া কেবল তাহাতেই বিভক্তি রহিল। এই রূপ দুই অথবা অনেক পদ একত্র যোগ করাকে সমাস কহে। সমাস ছয় প্রকার; কর্ম্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব।

কর্ম্মধারয়।

বিশেষণ ও বিশেষ্য পদের যে সমাস তাহার নাম কর্ম্মধারয়। যথা; উন্নতঃ তরুঃ, উন্নততরুঃ। নীলম্‌ উৎপলম্‌, নীলোৎপলম্‌। গভীরঃ কূপঃ, গভীরকূপঃ। সুন্দরঃ পুরুষঃ, সুন্দরপুরুষঃ।

যদি বিশেষণ ও বিশেষ্য স্ত্রীলিঙ্গ হয়, তাহা হইলে বিশেষণ শব্দ পুংলিঙ্গের মত হইয়া যায়; অর্থাৎ আকার ঈকার প্রভৃতি স্ত্রীলিঙ্গের যে চিহ্ন তাহা থাকে না। যথা; দীর্ঘা যষ্টিঃ দীর্ঘ যষ্টিঃ। জীর্ণা তরিঃ, জীর্ণতরিঃ। সতী প্রবৃত্তিঃ, সৎপ্রবৃত্তিঃ।

তৎপুরুষ।

যেখানে পূর্ব্বপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ইহার মধ্যে কোন বিভক্তি যুক্ত হয়, আর পর পদ প্রথমা বিভক্তিযুক্ত; তাহাকে তৎপুরুষ সমাস কহে। যথা; গৃহং গতঃ গৃহগতঃ। লোভেন জিতঃ, লোভজিতঃ। ধনায় লোভঃ, ধনলোভঃ। সর্পাৎ ভয়ম্‌, সর্পভয়ম্‌। বৃক্ষস্য শাখা, বৃক্ষশাখা। পুরুষেষু উত্তমঃ, পুরুষোত্তমঃ।

দ্বন্দ্ব।

পরস্পর বিশেষ্য বিশেষণ নয় এরূপ প্রথমা বিভক্তি যুক্ত দুই অথবা বহু পদের যে সমাস তাহার নাম দ্বন্দ্ব। যদি দুই পদে দ্বন্দ্ব সমাস হয়, তাহা হইলে শেষের পদ দ্বিবচনান্ত হয়। আর বহু পদে দ্বন্দ্ব হইলে শেষের পদ বহুবচনান্ত হয়। শেষের শব্দের যে লিঙ্গ দ্বন্দ্ব সমাস করিলে সেই লিঙ্গ থাকে। যথা; রামঃ লক্ষ্মণঃ, রামলক্ষ্মণৌ। ভীমঃ অর্জ্জুনঃ, ভীমার্জ্জুনৌ। নদী পর্ব্বতঃ, নদীপর্ব্বতৌ। ফলং পুষ্পং, ফলপুষ্পে। কন্দঃ মূলং ফলং, কন্দমূলফলানি। রূপং রসঃ গন্ধঃ স্পর্শঃ শব্দঃ, রূপরসগন্ধস্পর্শশব্দাঃ। ইহার নাম ইতরেতর দ্বন্দ্ব।

কখন কখন দ্বন্দ্ব সমাস করিলে শেষের শব্দ, যে লিঙ্গের হউক না কেন, ক্লীবলিঙ্গ ও একবচনান্ত হইয়া যায়। ইহাকে সমাহার দ্বন্দ্ব কহে। যথা, হংসঃ কোকিলঃ, হংসকোকিলম্‌। পাণী পাদৌ, পাণিপাদম্‌।

বহুব্রীহি।

যে কয়েক পদে সমাস করা যায় সেই কয়েক পদের যে অর্থ, তাহা না বুঝাইয়া অন্য বস্তু বা ব্যক্তি যেখানে বুঝায়, তাহাকে বহুব্রীহি সমাস কহে। সমাস কালে বহুব্রীহিতে যদ্‌ শব্দের এক পদ থাকে। যথা; দীর্ঘৌ বাহূ যস্য, দীর্ঘবাহুঃ। এই স্থলে দীর্ঘ দুই বাহু না বুঝাইয়া দীর্ঘবাহু বিশিষ্ট ব্যক্তি বুঝাইল। নির্ম্মলং জলং যস্যাঃ, নির্ম্মলজলা নদী। নির্ম্মল জল না বুঝাইয়া নির্ম্মল জল বিশিষ্ট নদী বুঝাইল।

যদি দুই স্ত্রীলিঙ্গ পদে বহুব্রীহি সমাস হয় তাহা হইলে প্রায় পূর্ব্বপদ পুংলিঙ্গ হইয়া যায়; অর্থাৎ স্ত্রীলিঙ্গের চিহ্ন আকার ঈকারাদি থাকে না। যথা; নির্ম্মলা মতির্যস্য; নির্ম্মলমতিঃ। মৃদ্বী গতি র্যস্য, মৃদুগতিঃ।

দ্বিগু।

যাহাতে পূর্ব্বপদ এক দ্বি ত্রি ইত্যাদি সংখ্যা বাচক শব্দ ও যাহাতে সমাহার থাকে অর্থাৎ এক কালে অনেক বস্তু বোধ হয় উহাকে সমাহার দ্বিগু বলে। সমাহার ভিন্ন অন্য অর্থেও দ্বিগু হয়। সমাহার দ্বিগু করিলে কোন কোন স্থলে স্ত্রীলিঙ্গ ও ঈ হয়; কোন কোন স্থলে ক্লীবলিঙ্গ হয়। যথা; ত্রয়াণাং লোকানাং সমাহারঃ, ত্রিলোকী। এস্থলে স্ত্রীলিঙ্গ ও ঈ হইল। ত্রিলোকী কহিলে এক কালে তিন লোকের বোধ হয়। ত্রয়াণাং ভুবানানাং সমাহারঃ, ত্রিভুবনম্‌।

অব্যয়ীভাব।

সামীপ্য, বীপ্সা, অনতিক্রম, অভাব, পর্য্যন্ত ইত্যাদি অর্থে যে সমাস হয় তাহার নাম অব্যয়ী ভাব। যে কয়েক পদে সমাস হয় তন্মধ্যে প্রথম পদ অব্যয়শব্দ। সমাস করিলে, শেষের শব্দ যদি অকারান্ত হয়, তাহার রূপ পঞ্চমী ভিন্ন সকল বিভক্তিতেই অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমার এক বচনের ন্যায় হয়; আর তদ্ভিন্ন সর্ব্বত্র অব্যয় শব্দের ন্যায় হয়, অর্থাৎ কোন বিভক্তির চিহ্ন থাকে না। যথা; কূলস্য সমীপে, উপকূলম্‌। গৃহে গৃহে, প্রতিগৃহম্‌। শক্তিমনতিক্রম্য, যথাশক্তি। বিঘ্নস্য অভাবঃ নির্ব্বিঘ্নম্‌। সমুদ্রপর্য্যন্তম্‌, আসমুদ্রম্‌।

সুবন্তপ্রকরণ

সুবন্তপ্রকরণ।

৫৪। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই সাত বিভক্তি। শব্দের উত্তর এই সাত বিভক্তি হয়। এই বিভক্তি যুক্ত হইলে শব্দকে সুবন্ত ও পদ বলা যায়।

৫৫। এক এক বিভক্তির তিন তিন বচন, একবচন, দ্বিবচন, বহুবচন। শব্দে একবচনের বিভক্তি যোগ করিলে একটা বস্তু বুঝায়; দ্বিবচনের বিভক্তি যোগ করিলে দুটা বস্তু বুঝায়; বহু বচনের বিভক্তি যোগ করিলে অনেক বস্তু বুঝায়। যেমন, ঘটশদের প্রথমার একবচনে ঘটঃ। দ্বিবচনে ঘটৌ, বহুবচনে ঘটাঃ। ঘটঃ বলিলে একটা ঘট বুঝায়; ঘটৌ বলিলে দুটা ঘট বুঝায়; ঘটাঃ বলিলে অনেক ঘট বুঝায়। বহুবচনে তিন অবধি পরার্দ্ধপর্য্যন্ত সকল সংখ্যাই বুঝায়।

৫৬। কোন শব্দে কোন বিভক্তি যোগ করিলে কেমন পদ হয় তাহা ক্রমে লিখিত হইতেছে। সম্বোধনেও প্রথমা বিভক্তি; কিন্তু এক বচনে কিছু বিভিন্নতা আছে। এই নিমিত্ত সম্বোধনের রূপ পৃথক্‌ লিখিত হইবেক। যেখানে পৃথক্ না লেখা যাইবেক সেখানে কোন ভেদ নাই বুঝিতে হইবেক।

স্বরান্তশব্দ।

পুংলিঙ্গ।

অকারান্ত—ঘটশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ঘটঃ
ঘটৌ
ঘটাঃ

দ্বিতীয়া
ঘটম্
ঘটৌ
ঘটান্

তৃতীয়া
ঘটেন
ঘটাভ্যাম্
ঘটৈঃ

চতুর্থী
ঘটায়
ঘটাভ্যাম্
ঘটেভ্যঃ

পঞ্চমী
ঘটাৎ
ঘটাভ্যাম্
ঘটেভ্যঃ

ষষ্ঠী
ঘটস্য
ঘটয়োঃ
ঘটানাম্‌

সপ্তমী
ঘটে
ঘটয়োঃ
ঘটেষু

সম্বোধন
ঘট
ঘটৌ
ঘটাঃ

প্রায় সমুদায় অকারান্ত পুংলিঙ্গ শব্দ ঘট শব্দের ন্যায়।

ইকারান্ত—অগ্নিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অগ্নিঃ
অগ্নী
অগ্নয়ঃ

দ্বিতীয়া
অগ্নিম্‌
অগ্নী
অগ্নীন্‌

তৃতীয়া
অগ্নিনা
অগ্নিভ্যাম্
অগ্নিভিঃ

চতুর্থী
অগ্নয়ে
অগ্নিভ্যাম্
অগ্নিভ্যঃ

পঞ্চমী
অগ্নেঃ
অগ্নিভ্যাম্
অগ্নিভ্যঃ

ষষ্ঠী
অগ্নেঃ
অগ্ন্যোঃ
অগ্নীনাম্

সপ্তমী
অগ্নৌ
অগ্ন্যোঃ
অগ্নিষু

সম্বোধন’
অগ্নে
অগ্নী
অগ্নয়ঃ

সখি পতি ভিন্ন প্রায় সমুদায় ইকারান্ত পুংলিঙ্গ শব্দ অগ্নিশব্দের ন্যায়।

সখিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সখা
সখায়ৌ
সখায়ঃ

দ্বিতীয়া
সখায়ম্‌
সখায়ৌ
সখীন্‌

তৃতীয়া
সখ্যা
সখিভ্যাম্
সখিভিঃ

চতুর্থী
সখ্যে
সখিভ্যাম্
সখিভ্যঃ

পঞ্চমী
সখ্যুঃ
সখিভ্যাম্
সখিভ্যঃ

ষষ্ঠী
সখ্যুঃ
সখ্যোঃ
সখীনাম্‌

সপ্তমী
সখ্যৌ,
সখ্যোঃ
সখিষু

সম্বোধন
সখে
সখায়ৌ
সখায়ঃ

পতিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পতিঃ
পতী
পতয়ঃ

দ্বিতীয়া
পতিম্
পতী
পতীন্‌

তৃতীয়া
পত্যা
পতিভ্যাম্
পতিভিঃ

চতুর্থী
পত্যে
পতিভ্যাম্
পতিভ্যঃ

পঞ্চমী
পত্যুঃ
পতিভ্যাম্
পতিভ্যঃ

ষষ্ঠী
পত্যুঃ
পত্যোঃ
পতীনাম্‌

সপ্তমী
পত্যৌ
পত্যোঃ
পতিষু

সম্বোধন
পতে
পতী
পতয়ঃ

ঈকারান্ত—সুধীশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সুধীঃ
সুধিয়ৌ
সুধিয়ঃ

দ্বিতীয়া
সুধিয়ম্‌
সুধিয়ৌ
সুধিয়ঃ

তৃতীয়া
সুধিয়া
সুধীভ্যাম্
সুধীভিঃ

চতুর্থী
সুধিয়ে
সুধীভ্যাম্
সুধীভ্যঃ

পঞ্চমী
সুধিয়ঃ
সুধীভ্যাম্
সুধীভ্যঃ

ষষ্ঠী
সুধিয়ঃ
সুধিয়োঃ
সুধিয়াম্‌

সপ্তমী:
সুধিয়ি
সুধিয়োঃ
সুধীষু

অনেক পুংলিঙ্গ ঈকারান্ত শব্দ সুধী শব্দের ন্যায়।

উকারান্ত—সাধুশব্দ।

একবচন
দ্বিচন
বহুবচন

প্রথমা
সাধুঃ
সাধু
সাধবঃ

দ্বিতীয়া
সাধুম্‌
সাধু
সাধূন্‌

তৃতীয়া
সাধুনা
সাধুভ্যাম্
সাধুভিঃ

চতুর্থী
সাধবে
সাধুভ্যাম্
সাধুভ্যঃ

পঞ্চমী
সাধোঃ
সাধুভ্যাম্
সাধুভ্যঃ

ষষ্ঠী
সাধোঃ
সাধ্বোঃ
সাধূনাম

সপ্তমী
সাধৌ
সাধ্বোঃ
সাধুষু

সম্বোধন
সাধো
সাধু
সাধবঃ

প্রায় সমুদায় পুংলিঙ্গ উকারান্ত শব্দ সাধু শব্দের ন্যায়।

ঋকারান্ত—দাতৃশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
দাতা
দাতারৌ
দাতারঃ

দ্বিতীয়া
দাতারম্‌
দাতারৌ
দাতৃৃন

তৃতীয়া
দাত্রা
দাতৃভ্যাম্
দাতৃভ্যঃ

চতুর্থী
দাত্রে
দাতৃভ্যাম্
দাতৃভ্যঃ

পঞ্চমী
দাতুঃ
দাতৃভ্যাম্
দাতৃভ্যঃ

ষষ্ঠী
দাতুঃ
দাত্রোঃ
দাতৃৃণাম

সপ্তমী
দাতরি
দাত্রোঃ
দাতৃষু

সম্বোধন
দাতঃ
দাতারৌ
দাতারঃ

পিতৃ ভ্রাতৃ জামাতৃ প্রভৃতি কয়েকটি ভিন্ন সমুদায় ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ দাতৃ শব্দের ন্যায়।

পিতৃশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পিতা
পিতরৌ
পিতরঃ

দ্বিতীয়া
পিতরম্
পিতরৌ

সম্বোধন
পিতঃ
পিতরৌ
পিতরঃ

এতৎ ভিন্ন সকল বিভক্তিতেই দাতৃ শব্দের ন্যায়।

ভ্রাতৃ ও জামাতৃ শব্দ অবিকল পিতৃশব্দের ন্যায়।

ওকারান্ত—গোশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
গৌঃ
গাবৌ
গাবঃ

দ্বিতীয়া
গাম্
গাবৌ
গাঃ

তৃতীয়া
গবা
গোভ্যাম্
গোভিঃ

চতুর্থী
গবে
গোভ্যাম্
গোভ্যঃ

পঞ্চমী
গোঃ
গোভ্যাম্
গোভ্যঃ

ষষ্ঠী
গোঃ
গবোঃ
গবাম্

সপ্তমী
গবি
গবোঃ
গোষু

সমুদায় পুংলিঙ্গ ওকারান্ত শব্দ এই রূপ।

স্ত্রীলিঙ্গ।

আকারান্ত—বিদ্যাশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বিদ্যা
বিদ্যে
বিদ্যাঃ

দ্বিতীয়া
বিদ্যাম্
বিদ্যে
বিদ্যাঃ

তৃতীয়া
বিদ্যয়া
বিদ্যাভ্যাম্
বিদ্যাভিঃ

চতুর্থী
বিদ্যায়ৈ
বিদ্যাভ্যাম্
বিদ্যাভ্যঃ

পঞ্চমী
বিদ্যায়াঃ
বিদ্যাভ্যাম্
বিদ্যাভ্যঃ

ষষ্ঠী
বিদ্যায়াঃ
বিদ্যয়োঃ
বিদ্যানাম্

সপ্তমী
বিদ্যায়াম্
বিদ্যয়োঃ
বিদ্যাসু

সম্বোধন
বিদ্যে
বিদ্যে
বিদ্যাঃ

প্রায় সমুদায় আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এইরূপ।

ইকারান্ত—মতিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
মতিঃ
মতী
মতীঃ

দ্বিতীয়া
মতিম্
মতী
বিদ্যাঃ

তৃতীয়া
মত্যা
মতিভ্যাম্
মতিভিঃ

চতুর্থী
মত্যৈ, মতয়ে
মতিভ্যাম্
মতিভ্যঃ

পঞ্চমী
মত্যাঃ,মতেঃ
মতিভ্যাম্
মতিভ্যঃ

ষষ্ঠী
মত্যাঃ, মতেঃ
মত্যোঃ
মতীনাম্

সপ্তমী
মত্যাম্, মতৌ
মত্যোঃ
মতিষু

সম্বোধন
মতে
মতী
মতয়ঃ

প্রায় সমুদায় ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এই রূপ।

ঈকারান্ত—নদীশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
নদী
নদ্যৌ
নদ্যঃ

দ্বিতীয়া
নদীম্
নদ্যৌ
নদীঃ

তৃতীয়া
নদ্যা
নদীভ্যাম্
নদীভিঃ

চতুর্থী
নদ্যৈ
নদীভ্যাম্
নদীভ্যঃ

পঞ্চমী
নদ্যাঃ
নদীভ্যাম্
নদীভ্যঃ

ষষ্ঠী
নদ্যাঃ
নদ্যোঃ
নদীনাম্

সপ্তমী
নদ্যাম্
নদ্যোঃ
নদীষু

সম্বোধন
নদি
নদ্যৌ
নদ্যঃ

শ্রীশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
শ্রীঃ
শ্রিয়ৌ
শ্রিয়ঃ

দ্বিতীয়া
শ্রিয়ম্
শ্রিয়ৌ
শ্রিয়ঃ

তৃতীয়া
শ্রিয়া
শ্রীভ্যাম্
শ্রীভিঃ

চতুর্থী
শ্রিয়ৈ, শ্রিয়ে
শ্রীভ্যাম্
শ্রীভ্যঃ

পঞ্চমী
শ্রিয়াঃ, শ্রিয়ঃ
শ্রীভ্যাম্
শ্রীভ্যঃ

ষষ্ঠী
শ্রিয়াঃ, শ্রিয়ঃ
শ্রিয়োঃ
শ্রীণাম্, শ্রিয়াম্

সপ্তমী
শ্রিয়াম্, শ্রিয়ি
শ্রিয়োঃ
শ্রীষু

দীর্ঘ ঈকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে কতকগুলি নদী শব্দের মত কতকগুলি শ্রীশব্দের মত।

উকারান্ত-ধেনুশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ধেনুঃ
ধেনূ
ধেনবঃ

দ্বিতীয়া
ধেনুম্
ধেনূ
ধেনূঃ

তৃতীয়া
ধেন্বা
ধেনুভ্যাম্
ধেনুভিঃ

চতুর্থী
ধেন্বৈ, ধেনবে
ধেনুভ্যাম্
ধেনুভ্যঃ

পঞ্চমী
ধেন্বাঃ, ধেনোঃ
ধেনুভ্যাম্
ধেনুভ্যঃ

ষষ্ঠী
ধেন্বাঃ, ধেনোঃ
ধেন্বোঃ
ধেনূনাম্

সপ্তমী
ধেন্বাম্, ধেনৌ
ধেন্বোঃ
ধেনুষু

সম্বোধন
ধেনো

সমুদায় হ্রস্ব উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের এই রূপ।

ঊকারান্ত—বধূশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বধূঃ
বধ্বৌ
বধ্বঃ

দ্বিতীয়া
বধূম্
বধ্বৌ
বধূঃ

তৃতীয়া
বধ্বা
বধূভ্যাম্
বধূভিঃ

চতুর্থী
বধ্বৈ
বধূভ্যাম্
বধূভ্যঃ

পঞ্চমী
বধ্বাঃ
বধূভ্যাম্
বধূভ্যঃ

ষষ্ঠী
বধ্বাঃ
বধ্বোঃ
বধূনাম্

সপ্তমী
বধ্বাম্
বধ্বোঃ
বধূষু

সম্বোধন
বধু

ভ্রূশব্দ

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ভ্রূঃ
ভ্রুবৌ
ভ্রুবঃ

দ্বিতীয়া
ভ্রূবম্
ভ্রুবৌ
ভ্রুবঃ

তৃতীয়া
ভ্রুবা
ভ্রূভ্যাম
ভ্রূভিঃ

চতুর্থী
ভ্রুবে
ভ্রূভ্যাম
ভ্রূভ্যঃ

পঞ্চমী
ভ্রুবঃ
ভ্রূভ্যাম
ভ্রূভ্যঃ

ষষ্ঠী
ভ্রুবঃ
ভ্রুবোঃ
ভ্রুবাম্

সপ্তমী
ভ্রুবি
ভ্রুবোঃ
ভ্রূষু

দীর্ঘ ঊকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে কতকগুলি বধ শব্দের মত কতকগুলি ভ্রূ শব্দের ন্যায়।

ঋকারান্ত—মাতৃশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
মাতা
মাতরৌ
মাতরঃ

দ্বিতীয়া
মাতরম্
মাতরৌ
মাতৃঃ

তৃতীয়া
মাত্রা
মাতৃভ্যাম্
মাতৃভিঃ

চতুর্থী
মাত্রে
মাতৃভ্যাম্
মাতৃভ্যঃ

পঞ্চমী
মাতুঃ
মাতৃভ্যাম্
মাতৃভ্যঃ

ষষ্ঠী
মাতুঃ
মাত্রোঃ
মাতৃৃণাম

সপ্তমী
মাতরি
মাত্রোঃ
মাতৃষু

সম্বোধন
মাতঃ

স্বসৃশব্দ ভিন্ন সমুদায় ঋকারান্ত স্ত্রীলিঙ্গের এই রূপ।

স্বসৃশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
স্বসা
স্বসারৌ
স্বসারঃ

দ্বিতীয়া
স্বসারম্
স্বসারৌ

এ ভিন্ন আর সকল বিভক্তিতেই মাতৃশব্দের তুল্য।

ক্লীবলিঙ্গ।

অকারান্ত—ফলশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ফলম্
ফলে
ফলানি

দ্বিতীয়া
ফলম্
ফলে
নদীঃ

সম্বোধন
ফল

আর আর বিভক্তিতে পুংলিঙ্গ অকারান্ত শব্দের তুল্য। প্রায় সমুদায় অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এই রূপ।

ইকারান্ত—বারিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বারি
বারিণী
বারীণি

দ্বিতীয়া
বারি
বারিণী
বারীণি

তৃতীয়া
বারিণা
বারিভ্যাম্
বারিভিঃ

চতুর্থী
বারিণে
বারিভ্যাম্
বারিভ্যঃ

পঞ্চমী
বারিণঃ
বারিভ্যাম্
বারিভ্যঃ

ষষ্ঠী
বারিণঃ
বারিণোঃ
বারীণাম্

সপ্তমী
বারিণি
বারিণোঃ
বারিষু

দধি প্রভৃতি কয়েক শব্দ ভিন্ন প্রায় সমুদায় হ্রস্ব ইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এইরূপ।

দধিশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
দধি
দধিনী
দধীনি

দ্বিতীয়া
দধি
দধিনী
দধীনি

তৃতীয়া
দধ্না
দধিভ্যাম্
দধিভিঃ

চতুর্থী
দধ্নে
দধিভ্যাম্
দধিভ্যঃ

পঞ্চমী
দধ্নঃ
দধিভ্যাম্
দধিভ্যঃ

ষষ্ঠী
দধ্নঃ
দধ্নোঃ
দধ্নাম্

সপ্তমী
দধ্নি, দধনি
দধ্নোঃ
দধিষু

অক্ষি অস্থি ও সক্‌থি শব্দ অবিকল এই রূপ।

উকারান্ত—মধুশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
মধু
মধুনী
মধূনি

দ্বিতীয়া
মধু
মধুনী
মধূনি

তৃতীয়া
মধুনা
মধুভ্যাম্
মধুভিঃ

চতুর্থী
মধুনে
মধুভ্যাম্
মধুভ্যঃ

পঞ্চমী
মধুনঃ
মধুভ্যাম্
মধুভ্যঃ

ষষ্ঠী
মধুনঃ
মধুনোঃ
মধুনাম্

সপ্তমী
মধুনি
মধুনোঃ
মধুষু

প্রায় সমুদায় হ্রস্ব উকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এইরূপ।

হলন্তশব্দ।

পুংলিঙ্গ।

জকারান্ত—দেবরাজ্‌শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
দেবরাট্, দেবরাড়্
দেবরাজৌ
দেবরাজঃ

দ্বিতীয়া
দেবরাজম্
দেবরাজৌ
দেবরাজঃ

তৃতীয়া
দেবরাজা
দেবরাড্‌ভ্যাম্
দেবরাড্‌ভিঃ

চতুর্থী
দেবরাজে
দেবরাড্‌ভ্যাম্
দেবরাড্‌ভ্যঃ

পঞ্চমী
দেবরাজঃ
দেবরাড্‌ভ্যাম্
দেবরাড্‌ভ্যঃ

ষষ্ঠী
দেবরাজঃ
দেবরাজোঃ
দেবরাজাম্‌

সপ্তমী
নদ্যাম্
দেবরাজোঃ
দেবরাট্‌সু

প্রায় সমুদায় জকারান্ত শব্দ দেবরাজ্ শব্দের ন্যায়।

তকারান্ত—শ্রীমৎশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
শ্রীমান্
শ্রীমন্তৌ
শ্রীমন্তঃ

দ্বিতীয়া
শ্রীমন্তম্
শ্রীমন্তৌ
শ্রীমন্তঃ

তৃতীয়া
শ্রীমতা
শ্রীমদ্ভ্যাম্
শ্রীমদ্ভিঃ

চতুর্থী
শ্রীমতে
শ্রীমদ্ভ্যাম্
শ্রীমদ্ভ্যঃ

পঞ্চমী
শ্রীমতঃ
শ্রীমদ্ভ্যাম্
শ্রীমদ্ভ্যঃ

ষষ্ঠী
শ্রীমতঃ
শ্রীমতোঃ
শ্রীমতাম্

সপ্তমী
শ্রীমতি
শ্রীমতোঃ
শ্রীমৎসু

সম্বোধন
শ্রীমন্

ধাবৎশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ধাবন্
ধাবন্তৌ
ধাবন্তঃ

দ্বিতীয়া
ধাবন্তম্
ধাবন্তৌ
ধাবতঃ

তৃতীয়া
ধাবতা
ধাবদ্ভ্যাম্
ধাবদ্ভিঃ

চতুর্থী
ধাবতে
ধাবদ্ভ্যাম্
ধাবদ্ভ্যঃ

পঞ্চমী
ধাবতঃ
ধাবদ্ভ্যাম্
ধাবদ্ভ্যঃ

ষষ্ঠী
ধাবতঃ
ধাবতোঃ
ধাবতাম্

সপ্তমী
ধাবতি
ধাবতোঃ
ধাবৎসু

তকারান্ত শব্দের মধ্যে কতকগুলি শ্রীমৎ শব্দের ন্যায় কতকগুলি ধাবৎ শব্দের ন্যায়। ভবৎ শব্দ ধাবৎ শব্দের তুল্য; কিন্তু যখন তুমি অর্থে প্রয়োগ হয় তখন শ্রীমৎ শব্দের ন্যায়। মহৎ শব্দ ধাবৎ শব্দের তুল্য কেবল প্রথম ও দ্বিতীয়াতে বিশেষ আছে।

মহৎশব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
মহান্‌
মহান্তৌ
মহান্তঃ

দ্বিতীয়া
মহান্তম্‌
মহান্তৌ

নকারান্ত—লঘিমন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
লঘিমা
লঘিমানৌ
লঘিমানঃ

দ্বিতীয়া
লঘিমানম্‌
লঘিমানৌ
লঘিম্নঃ

তৃতীয়া
লঘিম্না
লঘিমভ্যাম্‌
লঘিমভিঃ

চতুর্থী
লঘিম্নে
লঘিমভ্যাম্‌
লঘিমভ্যঃ

পঞ্চমী
লঘিম্নঃ
লঘিমভ্যাম্‌
লঘিমভ্যঃ

ষষ্ঠী
লঘিম্নঃ
লঘিম্নোঃ
লঘিম্নাম্‌

সপ্তমী
লঘিম্নি, লঘিমনি
লঘিম্নোঃ
লঘিমসু

সম্বোধন
লঘিমন্‌

যজ্বন্‌, যুবন্‌ প্রভৃতি কতকগুলি ভিন্ন প্রায় সমুদায় নকারান্ত শব্দ লঘিমন্‌ শব্দের ন্যায়।

নকারান্ত—যজ্বন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
যজ্বা
যজ্বানৌ
যজ্বানঃ

দ্বিতীয়া
যজ্বানম্‌
যজ্বানৌ
যজ্বনঃ

তৃতীয়া
যজ্বনা
যজ্বভ্যাম্‌
যজ্বভিঃ

চতুর্থী
যজ্বনে
যজ্বভ্যাম্‌
যজ্বভ্যঃ

পঞ্চমী
যজ্বনঃ
যজ্বভ্যাম্‌
যজ্বভ্যঃ

ষষ্ঠী
যজ্বনঃ
যজ্বনোঃ
যজ্বনাম্‌

সপ্তমী
যজ্বনি
যজ্বনোঃ
যজ্বসু

সম্বোধন
যজ্বন্‌

যত নকারান্ত শব্দের নকারের পূর্ব্বে ম এবং ব সংযুক্ত বর্ণ থাকে প্রায় সেই সমুদায় শব্দ যজ্বন্‌ শব্দের ন্যায়।

যুবন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
যুবা
যুবানৌ
যুবানঃ

দ্বিতীয়া
যুবানম্‌
যুবানৌ
যূনঃ

তৃতীয়া
যূনা
যুবভ্যাম্‌
যুবভিঃ

চতুর্থী
যূনে
যুবভ্যাম্‌
যুবভ্যঃ

পঞ্চমী
যূনঃ
যুবভ্যাম্‌
যুবভ্যঃ

ষষ্ঠী
যূনঃ
যূনোঃ
যূনাম্‌

সপ্তমী
যূনি
যূনোঃ
যুবসু

সম্বোধন
যুবন্‌

রাজন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
রাজা
রাজানৌ
রাজানঃ

দ্বিতীয়া
রাজানম্‌
রাজানৌ
রাজ্ঞঃ

তৃতীয়া
রাজ্ঞা
রাজভ্যাম্‌
রাজভিঃ

চতুর্থী
রাজ্ঞে
রাজভ্যাম্‌
রাজভ্যঃ

পঞ্চমী
রাজ্ঞঃ
রাজভ্যাম্‌
রাজভ্যঃ

ষষ্ঠী
রাজ্ঞঃ
রাজ্ঞোঃ
রাজ্ঞাম্‌

সপ্তমী
রাজ্ঞি, রাজনি
রাজ্ঞোঃ
রাজসু

সম্বোধন
রাজন্‌

গুণিন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
গুণী
গুণিনৌ
গুণিনঃ

দ্বিতীয়া
গুণিনম্‌
গুণিনৌ
গুণিনঃ

তৃতীয়া
গুণিনা
গুণিভ্যাম্‌
গুণিভিঃ

চতুর্থী
গুণিনে
গুণিভ্যাম্‌
গুণিভ্যঃ

পঞ্চমী
গুণিনঃ
গুণিভ্যাম্‌
গুণিভ্যঃ

ষষ্ঠী
গুণিনঃ
গুণিনোঃ
গুণিনাম্‌

সপ্তমী
গুণিনি
গুণিনোঃ
গুণিসু

সম্বোধন
গুণিন্‌

প্রায় সমুদায় ইন্‌ ভাগান্ত শব্দ গুণিন্‌ শব্দের ন্যায়।

পথিন্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পন্থাঃ
পন্থানৌ
পন্থানঃ

দ্বিতীয়া
পন্থানম্‌
পন্থানৌ
পথঃ

তৃতীয়া
পথা
পথিভ্যাম্‌
পথিভিঃ

চতুর্থী
পথে
পথিভ্যাম্‌
পথিভ্যঃ

পঞ্চমী
পথঃ
পথিভ্যাম্‌
পথিভ্যঃ

ষষ্ঠী
পথঃ
পথোঃ
পথাম্‌

সপ্তমী
পথি
পথোঃ
পথিসু

সকারান্ত—বেধস্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বেধাঃ
বেধসৌ
বেধসঃ

দ্বিতীয়া
বেধসম্‌
বেধসৌ
বেধসঃ

তৃতীয়া
বেধসা
বেধোভ্যাম্‌
বেধোভিঃ

চতুর্থী
বেধসে
বেধোভ্যাম্‌
বেধোভ্যঃ

পঞ্চমী
বেধসঃ
বেধোভ্যাম্‌
বেধোভ্যঃ

ষষ্ঠী
বেধসঃ
বেধসোঃ
বেধসাম্‌

সপ্তমী
বেধসি
বেধসোঃ
বেধঃসু

সম্বোধন
বেধঃ

বিদ্বস্‌ পুম্‌স্‌ প্রভৃতি কতকগুলি শব্দ ভিন্ন প্রায় সমুদায় দন্ত্য সকারান্ত শব্দ এইরূপ।

বিদ্বস্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বিদ্বান্‌
বিদ্বাংসৌ
বিদ্বাংসঃ

দ্বিতীয়া
বিদ্বাংসম্‌
বিদ্বাংসৌ
বিদুষঃ

তৃতীয়া
বিদুষা
বিদ্বদ্ভ্যাম্‌
বিদ্বদ্ভিঃ

চতুর্থী
বিদুষে
বিদ্বদ্ভ্যাম্‌
বিদ্বদ্ভ্যঃ

পঞ্চমী
বিদুষঃ
বিদ্বদ্ভ্যাম্‌
বিদ্বদ্ভ্যঃ

ষষ্ঠী
বিদুষঃ
বিদুষোঃ
বিদুষাম্‌

সপ্তমী
বিদুষি
বিদুষোঃ
বিদ্বৎসু

সম্বোধন
বিদ্বন্‌

যাবতীয় বস্‌ ভাগান্ত শব্দ বিদ্বস্‌ শব্দের তুল্য।

পুম্‌স্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পুমান্‌
পুমাংসৌ
পুমাংসঃ

দ্বিতীয়া
পুমাংসম্‌
পুমাংসৌ
পুংসঃ

তৃতীয়া
পুংসা
পুংভ্যাম্‌
পুংভিঃ

চতুর্থী
পুংসে
পুংভ্যাম্‌
পুংভ্যঃ

পঞ্চমী
পুংসঃ
পুংভ্যাম্‌
পুংভ্যঃ

ষষ্ঠী
পুংসঃ
পুংসোঃ
পুংসাম্‌

সপ্তমী
পুংসি
পুংসোঃ
পুংঃসু

সম্বোধন
পুমন্

হকারান্ত—তুরাসাহ্ শব্দ

একবচন

দ্বিবচন

বহুবচন

প্রথমা
{
তুরাষাট্‌
তুরাষাড্
তুরাসাহৌ

তুরাসাহঃ

দ্বিতীয়া

তুরাসাহম্
তুরাসাহৌ

তুরাসাহঃ

তৃতীয়া

তুরাসাহা
তুরাষাড্‌ভ্যাম্

তুরাষাড্‌ভিঃ

চতুর্থী

তুরাসাহে
তুরাষাড্‌ভ্যাম্

তুরাষাড্‌ভ্যঃ

পঞ্চমী

তুরাসাহঃ
তুরাষাড্‌ভ্যাম্

তুরাষাড্‌ভ্যঃ

ষষ্ঠী

তুরাসাহঃ
তুরাসাহোঃ

তুরাসাহাম্

সপ্তমী

তুরাসাহি
তুরাসাহোঃ
{
তুরাষাট্‌সু
তুরাষাড়্‌সু

স্ত্রীলিঙ্গ।

চকারান্ত বাচ্‌ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
বাক্
বাচৌ
বাচঃ

দ্বিতীয়া
বাচম্
বাচৌ
বাচঃ

তৃতীয়া
বাচা
বাগ্ভ্যাম্
বাগ্ভিঃ

চতুর্থী
বাচে
বাগ্ভ্যাম্
বাগ্ভ্যঃ

পঞ্চমী
বাচঃ
বাগ্ভ্যাম্
বাগ্ভ্যঃ

ষষ্ঠী
বাচঃ
বাচোঃ
বাচাম্

সপ্তমী
বাচি
বাচোঃ
বাক্ষু

অন্য অন্য শব্দের সহিত যোগ করিলে বাচ্ শব্দ পুংলিঙ্গও হয়। তখনও এইরূপ।

দকারান্ত—আপদ্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
আপৎ
আপদৌ
আপদঃ

দ্বিতীয়া
আপদম্
আপদৌ
আপদঃ

তৃতীয়া
আপদা
আপদ্ভ্যাম্
আপদ্ভিঃ

চতুর্থী
আপদে
আপদ্ভ্যাম্
আপদ্ভ্যঃ

পঞ্চমী
আপদঃ
আপদ্ভ্যাম্
আপদ্ভ্যঃ

ষষ্ঠী
আপদঃ
আপদোঃ
আপদাম

সপ্তমী
আপদি
আপদোঃ
আপৎসু

অন্য অন্য শব্দের সহিত যোগ করিলে আপদ্ শব্দ পুংলিঙ্গও হয়। তখনও এইরূপ। প্রায় সমুদায় পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দকারান্ত শব্দ আপদ্ শব্দের ন্যায়।

পকারান্ত-অপ্ শব্দ।

অপ্ শব্দ কেবল বহুবচনে হয়।

বহুবচন

প্রথমা
আপঃ

দ্বিতীয়া
অপঃ

তৃতীয়া
অদ্ভিঃ

চতুর্থী
অদ্ভ্যঃ

পঞ্চমী
অদ্ভ্যঃ

ষষ্ঠী
অপাম্

সপ্তমী
অপ্সু

ক্লীবলিঙ্গ।

তকারান্ত-শ্রীমৎ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
শ্রীমৎ
শ্রীমতী
শ্রীমন্তি

দ্বিতীয়া
শ্রীমৎ
শ্রীমতী
শ্রীমন্তি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত। প্রায় সমুদায় তকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ শ্রীমৎ শব্দের ন্যায়।

মহৎ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
মহৎ
মহতী
মহান্তি

দ্বিতীয়া
মহৎ
মহতী
মহান্তি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের ন্যায়।

নকারান্ত—ধামন্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ধাম
ধাম্নী, ধামনী
ধামানি

দ্বিতীয়া
ধাম
ধাম্নী, ধামনী
ধামানি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গ লঘিমন্ শব্দের তুল্য। প্রায় সমুদায় নকারান্ত শব্দ এইরূপ।

কর্ম্মন্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
কর্ম্ম
কর্ম্মণী
কর্ম্মাণি

দ্বিতীয়া
কর্ম্ম
কর্ম্মণী
কর্ম্মাণি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গ যজ্বন্ শব্দের ন্যায়।

অহন্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অহঃ
অহ্নী, অহনী
অহানি

দ্বিতীয়া
অহঃ
অহ্নী, অহনী
অহানি

তৃতীয়া
অহ্না
অহোভ্যাম্
অহোভিঃ

চতুর্থী
অহ্নে
অহোভ্যাম্
অহোভ্যঃ

পঞ্চমী
অহ্নঃ
অহোভ্যাম্
অহোভ্যঃ

ষষ্ঠী
অহ্নঃ
অহ্নোঃ
অহ্নাম্

সপ্তমী
অহ্নি, অহ্‌নি
অহ্নোঃ
অহঃসু

সকারান্ত-পয়স্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পয়ঃ
পয়সী
পয়াংসি

দ্বিতীয়া
পয়ঃ
পয়সী
পয়াংসি

আর আর বিভক্তিতে বেধস্ শব্দের ন্যায়। প্রায় সমুদায় সকারান্ত ক্লীবলঙ্গ শব্দ এইরূপ।

ধনুস্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ধনুঃ
ধনুষী
ধনূংষি

দ্বিতীয়া
ধনুঃ
ধনুষী
ধনূংষি

তৃতীয়া
ধনুষা
ধনুর্ভ্যাম্
ধনুর্ভিঃ

চতুর্থী
ধনুষে
ধনুর্ভ্যাম্
ধনুর্ভ্যঃ

পঞ্চমী
ধনুষঃ
ধনুর্ভ্যাম্
ধনুর্ভ্যঃ

ষষ্ঠী
ধনুষঃ
ধনুষোঃ
ধনুষাম্

সপ্তমী
ধনুষি
ধনুষোঃ
ধনুঃষু

সর্ব্বনাম।

সর্ব্বশব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সর্ব্বঃ
সর্ব্বৌ
সর্ব্বে

দ্বিতীয়া
সর্ব্বম্
সর্ব্বৌ
সর্ব্বান্

তৃতীয়া
সর্ব্বেণ
সর্ব্বাভ্যাম্
সর্ব্বৈঃ

চতুর্থী
সর্ব্বস্মৈ
সর্ব্বাভ্যাম্
সর্ব্বেভ্যঃ

পঞ্চমী
সর্ব্বম্মাৎ
সর্ব্বাভ্যাম্
সর্ব্বেভ্যঃ

ষষ্ঠী
সর্ব্বস্য
সর্ব্বয়োঃ
সর্ব্বষাম্

সপ্তমী
সর্ব্বস্মিন্
সর্ব্বয়োঃ
সর্ব্বেষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সর্ব্বম্
সর্ব্বে
সর্ব্বাণি

দ্বিতীয়া
সর্ব্বম্
সর্ব্বে
সর্ব্বাণি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সর্ব্বা
সর্ব্বে
সর্ব্বাঃ

দ্বিতীয়া
সর্ব্বাম্
সর্ব্বে
সর্ব্বাঃ

তৃতীয়া
সর্ব্বয়া
সর্ব্বাভ্যাম্
সর্ব্বাভিঃ

চতুর্থী
সর্ব্বসৈ
সর্ব্বাভ্যাম্
সর্ব্বাভ্যঃ

পঞ্চমী
সর্ব্বস্যাঃ
সর্ব্বাভ্যাম্
সর্ব্বাভ্যঃ

ষষ্ঠী
সর্ব্বস্যাঃ
সর্ব্বয়োঃ
সর্ব্বাসাম্

সপ্তমী
সর্ব্বস্যাম্
সর্ব্বয়োঃ
সর্ব্বাসু

অন্য শব্দ ঠিক্ সর্ব্ব শব্দের মত কেবল ক্লীবলিঙ্গে প্রথমা ও দ্বিতীয়ার একবচনে অন্যৎ এই পদ হয়।

পূর্ব্ব শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পূর্বঃ
পূর্বৌ
পূর্বে, পূর্বাঃ

দ্বিতীয়া
পূর্বম্
পূর্বৌ
পূর্বান্

তৃতীয়া
পূর্বেণ
পূর্বাভ্যাম্
পূর্বৈঃ

চতুর্থী
পূর্বস্মৈ
পূর্বাভ্যাম্
পূর্বেভ্যঃ

পঞ্চমী
পূর্বস্মাৎ, পূর্বাৎ
পূর্বাভ্যাম্
পূর্বেভ্যঃ

ষষ্ঠী
পূর্বস্য
পূর্বয়োঃ
পূর্বেষাম্

সপ্তমী
পূর্বস্মিন্, পূর্বে
পূর্বয়োঃ
পূর্বেষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
পূর্বম্
পূর্বে
পূর্বাণি

দ্বিতীয়া
পূর্বম্
পূর্বে
পূর্বাণি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত। স্ত্রীলিঙ্গে ঠিক্ সর্ব্ব শব্দের ন্যায় কোন ভেদ নাই। পর, অপর, দক্ষিণ, উত্তর প্রভৃতি কতকগুলি শব্দ পুর্ব্বশব্দের তুল্য।

অস্মদ্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অহম্
আবাম্
বয়ম্

দ্বিতীয়া
মাম্, মা
আবাম্, নৌ
অম্মান্, নঃ

তৃতীয়া
ময়া
আবাভ্যাম্
অস্মাভিঃ

চতুর্থী
মহ্যম্, মে
আবাভ্যাম্, নৌ
অস্মভ্যম্, নঃ

পঞ্চমী
মৎ
আবাভ্যাম্
অস্মভ্যম্

ষষ্ঠী
মম, মে
আবয়োঃ, নৌ
অস্মাকম্, নঃ

সপ্তমী
ময়ি
আবয়োঃ
অস্মাসু

তিন লিঙ্গেই সমান কোন ভেদ নাই।

যুষ্মদ্ শব্দ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ত্বম্
যুবাম্
যূয়ম্

দ্বিতীয়া
ত্বাম্, ত্বা
যুবাম্, বাম্
যুষ্মান্, বঃ

তৃতীয়া
ত্বয়া
যুবাভ্যাম্
যুষ্মাভিঃ

চতুর্থী
তুভ্যম্, তে
যুবাভ্যাম্, বাম্
যুষ্মভ্যম্, বঃ

পঞ্চমী
ত্বৎ
যুবাভ্যাম্
যুষ্মৎ

ষষ্ঠী
তব, তে
যুবয়োঃ, বাম্
যুষ্মাকম্, বঃ

সপ্তমী
ত্বয়ি
যুবয়োঃ
যুষ্মাসু

তিন লিঙ্গেই সমান কোন ভেদ নাই।

ইদম্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অয়ম্
ইমৌ
ইমে

দ্বিতীয়া
ইমম্
ইমৌ
ইমান্

তৃতীয়া
অনেন
আভ্যাম্
এভিঃ

চতুর্থী
অস্মৈ
আভ্যাম্
এভ্যঃ

পঞ্চমী
অস্মাৎ
আভ্যাম্
এভ্যঃ

ষষ্ঠী
অস্য
অনয়োঃ
এষাম্

সপ্তমী
অস্মিন্
অনয়োঃ
এষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ইদম্
ইমে
ইমানি

দ্বিতীয়া
ইদম্
ইমে
ইমানি

আর আর বিভক্তিতে ঠিক্ পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
ইয়ম্
ইমে
ইমাঃ

দ্বিতীয়া
ইমাম্
ইমে
ইমাঃ

তৃতীয়া
অনয়া
আভ্যাম্
আভিঃ

চতুর্থী
অস্যৈ
আভ্যাম্
আভ্যঃ

পঞ্চমী
অস্যাঃ
আভ্যাম্
আভ্যঃ

ষষ্ঠী
অস্যাঃ
অনয়োঃ
আসাম্

সপ্তমী
অস্যাম্
অনয়োঃ
আসু

কিম্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
কঃ
কৌ
কে

দ্বিতীয়া
কম্
কৌ
কান্

তৃতীয়া
কেন
কাভ্যাম্
কৈঃ

চতুর্থী
কম্মৈ
কাভ্যাম্
কেভ্যঃ

পঞ্চমী
কস্মাৎ
কাভ্যাম্
কেভ্যঃ

ষষ্ঠী
কস্য
কয়োঃ
কেষাম্

সপ্তমী
কস্মিন্
কয়োঃ
কেষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
কিম্
কে
কানি

দ্বিতীয়া
কিম্
কে
কানি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
কা
কে
কাঃ

দ্বিতীয়া
কাম্
কে
কাঃ

তৃতীয়া
কয়া
কাভ্যাম্
কাভিঃ

চতুর্থী
কস্যৈ
কাভ্যাম্
কাভ্যঃ

পঞ্চমী
কস্যাঃ
কাভ্যাম্
কাভ্যঃ

ষষ্ঠী
কস্যাঃ
কয়োঃ
কাসাম্

সপ্তমী
কস্যাম্
কয়োঃ
কাসু

যদ্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
যঃ
যৌ
যে

দ্বিতীয়া
যম্
যৌ
যান্

তৃতীয়া
যেন
যাভ্যাম্
যৈঃ

চতুর্থী
যস্মৈ
যাভ্যাম্
যেভ্যঃ

পঞ্চমী
যস্মাৎ
যাভ্যাম্
যেভ্যঃ

ষষ্ঠী
যস্য
যয়োঃ
যেষাম

সপ্তমী
যস্মিন্
যয়োঃ
যেষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
যৎ
যে
যানি

দ্বিতীয়া
যৎ
যে
যানি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
যা
যে
যাঃ

দ্বিতীয়া
যাম্
যে
যাঃ

তৃতীয়া
যয়া
যাভ্যাম্
যাভিঃ

চতুর্থী
যস্যৈ
যাভ্যাম্
যাভ্যঃ

পঞ্চমী
যস্যাঃ
যাভ্যাম্
যাভ্যঃ

ষষ্ঠী
যস্যাঃ
যয়োঃ
যাসাম্

সপ্তমী
যস্যাম্
যয়োঃ
যাসু

তদ্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সঃ
তৌ
তে

দ্বিতীয়া
তম্
তৌ
তান্

তৃতীয়া
তেন
তাভ্যাম্
তৈঃ

চতুর্থী
তস্মৈ
তাভ্যাম্
তেভ্যঃ

পঞ্চমী
তস্মাৎ
তাভ্যাম্
তেভ্যঃ

ষষ্ঠী
তস্য
তয়োঃ
তেষাম্

সপ্তমী
তস্মিন্
তয়োঃ
তেষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
তৎ
তে
তানি

দ্বিতীয়া
তৎ
তে
তানি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
সা
তে
তাঃ

দ্বিতীয়া
তাম্
তে
তাঃ

তৃতীয়া
তয়া
তাভ্যাম্
তাভিঃ

চতুর্থী
তস্যৈ
তাভ্যাম্
তাভ্যঃ

পঞ্চমী
তস্যাঃ
তাভ্যাম্
তাভ্যঃ

ষষ্ঠী
তস্যাঃ
তয়োঃ
তাসাম্

সপ্তমী
তস্যাম্
তয়োঃ
তাসু

এতদ্ শব্দ অবিকল তদ্ শব্দের ন্যায় কেবল একার মাত্র অধিক। আর পুংলিঙ্গে ও স্ত্রীলিঙ্গে প্রথমার একবচনে মূর্দ্ধন্য ষ হইবেক। যথা; এষঃ এষা।

অদস্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অসৌ
অমূ
অমী

দ্বিতীয়া
অমুম্
অমূ
অমূন্

তৃতীয়া
অমুনা
অমূভ্যাম্
অমীভিঃ

চতুর্থী
অমুষ্মৈ
অমূভ্যাম্
অমীভ্যঃ

পঞ্চমী
অমুষ্মাৎ
অমূভ্যাম্
অমীভ্যঃ

ষষ্ঠী
অমুষ্য
অমুয়োঃ
অমীষাম্

সপ্তমী
অমুষ্মিন্
অমুয়োঃ
অমীষু

ক্লীবলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অদঃ
অমূ
অমূনি

দ্বিতীয়া
অদঃ
অমূ
অমূনি

আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন
দ্বিবচন
বহুবচন

প্রথমা
অসৌ
অমূ
অমূঃ

দ্বিতীয়া
অমূম্
অমূ
অমূঃ

তৃতীয়া
অমুয়া
অমূভ্যাম্
অমূভিঃ

চতুর্থী
অমুয্যৈ
অমূভ্যাম্
অমূভ্যঃ

পঞ্চমী
অমুষ্যাঃ
অমূভ্যাম্
অমূভ্যঃ

ষষ্ঠী
অমুষ্যাঃ
অমূয়োঃ
অমূষাম্

সপ্তমী
অমুষ্যাম্
অমূয়োঃ
অমূষু